weather ৩৪.৯৯ o সে. আদ্রতা ৫১% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নাকচ আদালতের

প্রকাশ : ১৩-০৫-২০২৫ ০৩:৩৭

ছবি-সংগৃহীত

সিনিয়র রিপোর্টার
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১২ মে) দুপুরে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক শামসুর রহমান জামিন না মঞ্জুরের এ আদেশ দেন।

আদালতে জামিন ও কারাগারে ডিভিশনের আবেদন করেন আইভীর আইনজীবীরা। শুনানিতে আদালত জামিন আবেদন খারিজ করলেও ডিভিশনের বিষয়ে একমত পোষণ করেন।

আইভীর পক্ষে আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, একই ঘটনার সাথে জড়িত দোষী শামীম ওসমানকে নির্বিঘ্নে দেশ ছাড়তে দেওয়া হয়েছে, অথচ সেলিনা হায়াৎ আইভীকে ভোরে বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী সিদ্দিকুর রহমান বলেন, আইভী কখনো কোনো বৈষম্যবিরোধী আন্দোলনে মাঠে নামেননি। তাকে অন্যায়ভাবে টার্গেট করা হচ্ছে।

এর আগে, গত শুক্রবার (১০ মে) ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে সকাল ১০টায় তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনউদ্দিন কাদিরের আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তারের পর সেলিনা হায়াৎ আইভীকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার