weather ৩৪.৫৪ o সে. আদ্রতা ৫২% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত

প্রকাশ : ২৭-০৬-২০২৬ ১৯:৩৭

লালমনিরহাটের হাতীবান্ধা থানার দুই পুলিশ কর্মকর্তা আহত, ইনসেটে গুরুতর আহত এসআই রুহুল আমিন/ছবি: সংগৃহীত

লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে তার হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২৬ জুন) রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল লতিফ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গেন্দুকুড়ি গ্রামের বেলাল হোসেনের ছেলে রাশেদুল ইসলাম ওরফে রাশেদের বিরুদ্ধে চুরিসহ বিভিন্ন অপরাধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে তার বাড়িতে অভিযান চালান এসআই রুহুল আমিন ও এএসআই আব্দুল লতিফ।

এ সময় গ্রেপ্তার এড়াতে রাশেদুল ইসলাম ধারালো দা দিয়ে দুই পুলিশ কর্মকর্তার ওপর এলোপাতাড়ি হামলা চালিয়ে পালিয়ে যান। এতে এসআই রুহুল আমিনের হাতের কব্জিসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। হামলায় আহত হন এএসআই আব্দুল লতিফও।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে এসআই রুহুল আমিনের অবস্থার অবনতি হলে তাকে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের প্রয়োজন হওয়ায় শনিবার সকালে তাকে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল (ডক্টরস ক্লিনিক)-এ স্থানান্তর করা হয়।

লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে তার হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। গুরুতর আহত এসআই রুহুল আমিনকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেওয়া হয়েছে এবং তার অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। আহতদের চিকিৎসার সার্বিক খোঁজখবর রাখা হচ্ছে। এ ঘটনায় আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পিলসনিউজ/এসসি 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার