weather ৩৩.৮২ o সে. আদ্রতা ৫৮% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত গাড়িচালকের ছেলে গ্রেপ্তার

প্রকাশ : ২০-০২-২০২৫ ০৪:১৩

ছবি- সংগৃহীত

সিনিয়র রিপোর্টার
সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত গাড়িচালক রাজ্জাক মাতব্বরের ছেলে ও আদাবর থানা এলাকার ছাত্রলীগ নেতা রুবেল আহমেদকে (৩২) গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মোহাম্মদপুর থানার মেট্রো হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।
 
ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, রুবেল আহমেদের বিরুদ্ধে বিদেশে পলাতক নেতাদের নির্দেশে মোহাম্মদপুর এলাকায় আন্দোলন ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনার অভিযোগ রয়েছে।  
 
পুলিশ সূত্রে জানা যায়, রুবেল আহমেদের বিভিন্ন অপকর্মের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সে আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মোহাম্মদপুরের মেট্রো হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  
 
রুবেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে। তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তারকৃত রুবেল আহমেদকে আজ আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হতে পারে বলেও জানিয়েছে পুলিশ।
 



পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার