weather ৩২.৯৯ o সে. আদ্রতা ৬৬% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক দুই এমপিসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশ : ৩১-০১-২০২৫ ০৪:২৬

ছবি-সংগৃহীত

সিনিয়র রিপোর্টার
দুদকের আবেদনের প্রেক্ষিতে সুনামগঞ্জ-১ আসনের সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতন ও তার স্ত্রী মোছা. মাহমুদা হোসেন লতা এবং ভোলা-৩ আসনের সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী ওরফে শাওন ও তার স্ত্রী ফারজানা চৌধুরীসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের পক্ষে নিষেধাজ্ঞার আবেদন করেন পরিচালক মো. আব্দুল মাজেদ। পরে আদালত সেটি মঞ্জুর করেন।

বাকি ২ জন হলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার এসএম শিবলী নোমান ও তার স্ত্রী মেঘলা নোমান।

আবেদনে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ ও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থআত্মসাৎপূর্বক কোটি কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধানকালে পাওয়া তথ্য-প্রমাণে অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

গোপন সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিগণ দেশত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন৷ তারা যেন দেশত্যাগ করতে না পারে, সেজন্য দুদকের পক্ষ থেকে ইমিগ্রেশন পুলিশের কাছে গত ২৭ জানুয়ারি আবেদনপত্র পাঠানো হয়েছে।


পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার