weather ৩৪.৯৯ o সে. আদ্রতা ৫১% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর মানিকনগরে নারীর মরদেহ উদ্ধার

প্রকাশ : ২২-০১-২০২৫ ০৪:১১

সিনিয়র রিপোর্টার
রাজধানীর মানিকনগরে জামিয়া রহমানিয়া মাদ্রাসা এলাকার ফুটপাত থেকে অজ্ঞাত (৫০) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাদ্দাম হোসেন এ তথ্য জানান। 
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাদ্দাম হোসেন বলেন, অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় লোকজনের কাছে জানতে পেরেছি, নিহত নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে জানিয়ে মো. সাদ্দাম হোসেন বলেন, নিহতের নাম-পরিচয় জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে।

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার