weather ৩৪.৯৯ o সে. আদ্রতা ৫১% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যালন ডি’অরের পর ফিফা দ্য বেস্ট পেলেন উসমান দেম্বেলে

প্রকাশ : ১৭-১২-২০২৫ ১০:৫৬

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
কাতারের দোহায় আয়োজিত জমকালো গালা নাইটে ২০২৫ সালের ফিফা বর্ষসেরা ফুটবলার বা ‘ফিফা দ্য বেস্ট’ নির্বাচিত হয়েছেন ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে। পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর নায়কের হাতেই উঠেছে বিশ্বসেরার মুকুট।

গত মৌসুমে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) হয়ে স্বপ্নের মতো সময় পার করেছেন দেম্বেলে। ফ্রেঞ্চ লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ এবং ইউরোপ সেরার মঞ্চ চ্যাম্পিয়ন্স লিগ সবখানেই তার পারফরম্যান্স ছিল অনবদ্য। পরিসংখ্যানও কথা বলেছে তার পক্ষে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে করেছেন ৩৫ গোল, যার মধ্যে ৮টিই এসেছে চ্যাম্পিয়ন্স লিগে। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো ১৬টি গোল। ফরাসি সুপার কাপে জয়সূচক গোল এবং দলকে ক্লাব বিশ্বকাপের ফাইনালে তোলার কারিগরও ছিলেন এই ২৮ বছর বয়সী তারকা।

এদিকে নারী ফুটবলে নিজের আধিপত্য ধরে রেখেছেন আইতানা বোনমাতি। বার্সেলোনা ও স্পেনের এই তারকা মিডফিল্ডার টানা তৃতীয়বারের মতো ‘দ্য বেস্ট ফিফা উইমেন্স প্লেয়ার’ নির্বাচিত হয়েছেন। দেম্বেলের মতো তিনিও এবার ব্যালন ডি’অর জিতেছিলেন।

খেলোয়াড়দের মতো কোচিং ক্যাটাগরিতেও জয়জয়কার পিএসজির। বর্ষসেরা পুরুষ কোচ নির্বাচিত হয়েছেন পিএসজির ডাগআউটের মাস্টারমাইন্ড লুইস এনরিকে। অন্যদিকে নারী ফুটবলে সেরা কোচের পুরস্কার গেছে ইংল্যান্ডের সফল কোচ সারিনা উইগম্যানের ঝুলিতে।

বর্ষসেরা গোলের পুরস্কার বা ‘পুসকাস অ্যাওয়ার্ড’ গেছে আর্জেন্টিনায়। বক্সের বাইরে থেকে নেওয়া চোখ ধাঁধানো এক বাইসাইকেল কিকের জন্য এই পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন ক্লাব ইন্ডিপেন্ডিয়েন্তের সান্তিয়াগো মন্টিয়েল।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার