weather ২৯.০৩ o সে. আদ্রতা ৭০% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বিমানের টিকিট কেটেছে পাকিস্তান

প্রকাশ : ২৯-০১-২০২৬ ১১:৩৫

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের পাশে দাঁড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান, এমন কথা শুনা গিয়েছিল। শেষ পর্যন্ত সেই পথে হাঁটছে না পাকিস্তান, এমনটাই ইঙ্গিত মিলছে ভারতের কিছু মিডিয়ার সাম্প্রতিক খবরে। সূত্রের বরাতে বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট দল ইতোমধ্যেই শ্রীলঙ্কার কলম্বোর উদ্দেশ্যে বিমানের টিকিট বুক করেছে।

টেলিকম এশিয়া স্পোর্টের প্রতিবেদনে বলা হয়েছে, সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান দল অস্ট্রেলিয়া দলের সঙ্গে একসঙ্গে কলম্বো যাবে। এতে করে স্পষ্ট হচ্ছে, বাংলাদেশের মতো বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্তে যাচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এর আগে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছিলেন, বাংলাদেশের সমর্থনে তারা বিশ্বকাপ বয়কটের বিষয়টি বিবেচনা করতে পারেন। তবে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ যে ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছিল, তা আইসিসির সভায় ১৪-২ ভোটে বাতিল হয়ে যায়।

পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসেন নাকভি। সেখানে প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতি কূটনৈতিক সমর্থন দিলেও আর্থিক ক্ষতির কথা বিবেচনা করে বিশ্বকাপ বয়কট না করার পরামর্শ দেন বলে জানিয়েছে টেলিকম এশিয়া।

এ ছাড়া প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, সামরিক কর্মকর্তারা এবং সাবেক পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি ও রমিজ রাজাসহ শীর্ষ মহলের পরামর্শে টুর্নামেন্টে অংশ নেওয়ার দিকেই ঝুঁকেছে পিসিবি। এমনকি ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচও বয়কট না করার সিদ্ধান্তের ইঙ্গিত মিলেছে।

সব মিলিয়ে, আনুষ্ঠানিক ঘোষণা না এলেও পাকিস্তানের বিমানের টিকিট বুক করার খবর কার্যত বয়কট গুঞ্জনে পানি ঢেলে দিচ্ছে। জানা গেছে, শুক্রবার ৩০ জানুয়ারি অথবা সোমবার ২ ফেব্রুয়ারির মধ্যে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে।

এদিকে পাকিস্তান দল বর্তমানে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছে। টিম ম্যানেজমেন্টকে বিশ্বকাপের প্রস্তুতি চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

বিভাজন নয়, ‘উদার গণতন্ত্র’ প্রতিষ্ঠা করতে চাই : ফখরুল বিভাজন নয়, ‘উদার গণতন্ত্র’ প্রতিষ্ঠা করতে চাই : ফখরুল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার দুই প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার দুই রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন জিয়ার নেতৃত্বে স্বাধীনতার সূচনা, তারেকের নেতৃত্বে এগিয়ে যাবে দেশ : স্থানীয় সরকারমন্ত্রী জিয়ার নেতৃত্বে স্বাধীনতার সূচনা, তারেকের নেতৃত্বে এগিয়ে যাবে দেশ : স্থানীয় সরকারমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ মিলেছে, দৃষ্টান্তমূলক শাস্তি হবে : স্বাস্থ্যমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ মিলেছে, দৃষ্টান্তমূলক শাস্তি হবে : স্বাস্থ্যমন্ত্রী