weather ২৮.৭৬ o সে. আদ্রতা ৭১% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগ করেননি বিসিবি পরিচালক নাজমুল, না খেলার দাবিতে অনড় ক্রিকেটাররা

প্রকাশ : ১৫-০১-২০২৬ ১২:২৮

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
ক্রিকেটারদের আলটিমেটামের পর ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ করেননি। বুধবার (১৪ জানুয়ারি) ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। এরপর বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১টায় বিপিএল ম্যাচ শুরুর আগপর্যন্ত তাকে পদত্যাগের জন্য সময়সীমা বেঁধে দেন ক্রিকেটাররা।

খোঁজ নিয়ে জানা গেছে, নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের খেলা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে অটল আছেন ক্রিকেটাররা। বিপিএলের দুপুরের ম্যাচে দুই দল চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস এখনো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যায়নি।

বিসিবির কয়েকজন পরিচালক যোগাযোগ করলেও এখনো মন গলেনি ক্রিকেটারদের। সূত্র জানিয়েছে, বোর্ডের পক্ষ থেকে তাকে অর্থ বিভাগের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।

সকাল সাড়ে ১১টার দিকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে তাকে লিখিত জবাব দিতে বলা হয়েছে। কিন্তু ক্রিকেটাররা পরিচালক হিসেবে তার পদত্যাগের দাবিতে অটল আছেন।

ক্রিকেটারদের সংগঠন কোয়াবের নেতৃত্বে থাকা কয়েকজন ক্রিকেটার আজ মাঠে এসে সংবাদ সম্মেলন করার কথা। এদিকে ক্রিকেটারদের আলটিমেটামের পর প্রথম বিভাগ লিগও বুধবার গভীর রাতে স্থগিত করা হয়।

তিনবারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে বুধবার অনুষ্ঠিত বিসিবির দোয়া ও মিলাদ মাহফিল শেষে ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন নাজমুল। টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেললে খেলোয়াড়দের আর্থিক ক্ষতি বিসিবি পুষিয়ে দেওয়ার কথা ভাববে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পিছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি!’

আরেক প্রশ্নে তিনি মন্তব্য করেন, ‘আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত আমরা একটাও বৈশ্বিক অ্যাওয়ার্ড পেয়েছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কী করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই বলতে পারি, তোমরা খেলতে পারোনি, তোমাদের পেছনে যা খরচ করেছি, এটা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও।’

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

বিভাজন নয়, ‘উদার গণতন্ত্র’ প্রতিষ্ঠা করতে চাই : ফখরুল বিভাজন নয়, ‘উদার গণতন্ত্র’ প্রতিষ্ঠা করতে চাই : ফখরুল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার দুই প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার দুই রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন জিয়ার নেতৃত্বে স্বাধীনতার সূচনা, তারেকের নেতৃত্বে এগিয়ে যাবে দেশ : স্থানীয় সরকারমন্ত্রী জিয়ার নেতৃত্বে স্বাধীনতার সূচনা, তারেকের নেতৃত্বে এগিয়ে যাবে দেশ : স্থানীয় সরকারমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ মিলেছে, দৃষ্টান্তমূলক শাস্তি হবে : স্বাস্থ্যমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ মিলেছে, দৃষ্টান্তমূলক শাস্তি হবে : স্বাস্থ্যমন্ত্রী