weather ২৯.৪১ o সে. আদ্রতা ৭৬% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নয় কোটি ২০ লাখ রুপিতে কেকেআরে মুস্তাফিজ

প্রকাশ : ১৬-১২-২০২৫ ১৯:৪৩

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
আইপিএল ক্যারিয়ারে নিজের সর্বোচ্চ দামে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁ-হাতি পেসারকে নয় কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তিনি দুই কোটি রুপির ভিত্তিমূল্যে ছিলেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অনুষ্ঠিত বিডে মুস্তাফিজের নাম উঠতেই ভিত্তিমূল্য দুই কোটি রুপিতে তাকে দলে নিতে আগ্রহ দেখায় চেন্নাই সুপার কিংস। গত মৌসুমে চেন্নাইয়ের হয়ে খেলেছিলেন তিনি। তাকে দলে নিতে রীতিমতো মরিয়া ছিলেন আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজিটি। 

কিন্তু শুরু থেকে তাকে দলে নেওয়ার জন্য বিড শুরু করে কেকেআর। চেন্নাইয়ের সঙ্গে লড়াই করে দাম তুলতে থাকে বাংলার দলটি। মাঝমাখে দিল্লি তাকে দলে নেওয়ার বিডে প্রবেশ করেছিল। তবে দাম চার কোটির ওপরে উঠতেই সরে যায় ফ্র্যাঞ্চাইজিটি। 

মুস্তাফিজকে দলে নেওয়ার লড়াই শুরু হয় কলকাতা ও চেন্নাইয়ের মধ্যে। শেষ পর্যন্ত কলকাতা বাংলাদেশের তারকা বাঁ-হাতি পেসারকে রেকর্ড দামে দলে ভিড়িয়েছে। এর আগে বাংলাদেশের কোনো ক্রিকেটারের আইপিএলে এতো দাম ওঠেনি। 

আইপিএলে নিজের ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে যাচ্ছেন মোস্তাফিজ। এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল মাতিয়েছেন।

আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত আট মৌসুমে ৬০ ম্যাচ খেলে ৬৫ উইকেট শিকার করেছেন মোস্তাফিজুর রহমান। ডেথ ওভারে তার কাটার ও নিয়ন্ত্রিত বোলিং আইপিএলে সবসময়ই আলাদা গুরুত্ব পেয়ে এসেছে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

লোডশেডিংয়ের কারণে সিসি ক্যামেরায় ধরা পড়েনি কোনো ফুটেজ লোডশেডিংয়ের কারণে সিসি ক্যামেরায় ধরা পড়েনি কোনো ফুটেজ সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইল পল্লী বিদ্যুৎ হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইল পল্লী বিদ্যুৎ গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার