weather ৩৪.৯৯ o সে. আদ্রতা ৫১% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ-আয়ারল্যান্ডের গ্রুপ অদলবদল বিষয়ে যা জানা গেল

প্রকাশ : ১৮-০১-২০২৬ ১৫:৫২

ছবি : সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক
আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডকে তাদের গ্রুপ না বদলানোর ব্যাপারে সুনির্দিষ্ট আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই) বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট পোর্টাল ক্রিকবাজ। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপে আয়ারল্যান্ডের সব ম্যাচ শ্রীলঙ্কায়।

অন্যদিকে বাংলাদেশ দলের গ্রুপ পর্বের ম্যাচগুলো ভারতে হওয়ার কথা থাকলেও নিরাপত্তাশঙ্কায় বিসিবি সেগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে চায়। শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় অনুষ্ঠিত আইসিসি-বিসিবি বৈঠকে সমাধান হিসেবে দুই দেশের গ্রুপ অদলবদলের প্রস্তাবটি আলোচিত হয়।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ আছে ‘সি’ গ্রুপে। লিটন দাসদের চার ম্যাচের তিনটি কলকাতায়, একটি মুম্বাইয়ে। অপর দিকে ‘বি’ গ্রুপে থাকা আয়ারল্যান্ডের সব ম্যাচ কলম্বো ও ক্যান্ডিতে।

তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে ভারতে বাংলাদেশিদের ওপর নিরাপত্তাশঙ্কা তৈরি হওয়ায় দেশটিতে বিশ্বকাপের ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সমাধান খুঁজতে শনিবার আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রিভ আসেন ঢাকায়।

বৈঠকের পর দেওয়া বিসিবির সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অন্যান্য বিষয়ের পাশাপাশি ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বিষয়টি সহজতর করার উপায় হিসেবে বাংলাদেশকে অন্য গ্রুপে সরিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে।’ তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

এর মধ্যেই ক্রিকেট আয়ারল্যান্ডের একজন কর্মকর্তা ক্রিকবাজকে দেওয়া বিবৃতিতে বলেছেন, ‘আমরা সুনির্দিষ্ট আশ্বাস পেয়েছি যে মূল সূচি থেকে আমাদের কোনো পরিবর্তন হবে না। আমরা নিশ্চিতভাবেই শ্রীলঙ্কায় গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলছি।’

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়, বিসিবি শ্রীলঙ্কায় খেলতে চেয়ে আয়ারল্যান্ডের সঙ্গে ভেন্যু অদলবদলের কথা বলেছে। সূত্র বলছে, লজিস্টিক্যাল প্রতিবন্ধকতা এবং গ্রুপে দল অদলবদলের অসুবিধা বিবেচনায় আইসিসি বিসিবির প্রস্তাবে রাজি হওয়া নিয়ে দ্বিধায় আছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার