weather ৩৪.৯৯ o সে. আদ্রতা ৫১% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গুমের শিকার বিএনপি নেতার বাসায় পরোয়ানা, এসআই প্রত্যাহার

প্রকাশ : ১০-০৫-২০২৫ ০২:৫৮

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ বছর ধরে গুম থাকা বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় পরোয়ানা নিয়ে গিয়েছিল পুলিশ। পরে বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ওই ঘটনায় মুলতবি ওয়ারেন্ট তামিল করতে যাওয়া পুলিশ দলের নেতৃত্ব দেওয়া এসআইকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) ডিএমপির তেজগাঁও থানার এসআই আকরাম হোসেনের নেতৃত্বে একটি দল মুলতুবি ওয়ারেন্ট তামিলের জন্য তেজগাঁও থানাধীন শাহিনবাগ এলাকায় যায়। এক পর্যায়ে তারা গুম হওয়া বিএনপি নেতা সুমনের খোঁজে তার বাসায় যান।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, মুলতবি ওয়ারেন্ট তামিল করতে যাওয়া দলের সদস্যরা সবাই ঢাকা মহানগর পুলিশে নতুন যোগদান করা বিধায় তাদের কেউ জানতো না, এটি এক যুগের বেশি সময় ধরে গুম হওয়া বিএনপি নেতা সুমনের বাসা।

তিনি জানান, বিএনপি নেতা সুমন সম্পর্কে তাদের পূর্ব ধারণা না থাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট এসআই আকরামকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে।

তালেবুর জানান, অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য ডিএমপি আন্তরিক দুঃখ প্রকাশ করছে। ফ্যাসিবাদী সরকারের নির্যাতন ও নিপীড়নের শিকার প্রত্যেক ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি ডিএমপি সহমর্মিতা প্রকাশ করছে এবং তাদের নিরাপত্তায় ডিএমপি দৃঢ়প্রতিজ্ঞ। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার