weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ সম্পদের অভিযোগ : সাবেক এমপি এনামুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশ : ২৯-০৪-২০২৫ ০৩:৩৭

ফাইল ছবি

সিনিয়র রিপোর্টার
সাবেক এমপি এনামুল হকের বিরুদ্ধে ১৮.০৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

সোমবার (২৮ এপ্রিল) বিকালে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। 

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, সাবেক সংসদ সদস্য এনামুল হক ও তার স্ত্রীর তহুরা হকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। তাদের বিরুদ্ধে প্রায় ২৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও দুই হাজার ২৪০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

এনামুল হকের বিরুদ্ধে ১৮.০৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার ২২ টি ব্যাংক একাউন্টে  দুই হাজার ২৩৯ কোটি ১৫ লাখ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। 

এদিকে স্ত্রী তহুরা হকের বিরুদ্ধে ৭.৯৫ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার ২ টি ব্যাংক একাউন্টে ১.৭২ কোটি টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।



 পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

লোডশেডিংয়ের কারণে সিসি ক্যামেরায় ধরা পড়েনি কোনো ফুটেজ লোডশেডিংয়ের কারণে সিসি ক্যামেরায় ধরা পড়েনি কোনো ফুটেজ সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইল পল্লী বিদ্যুৎ হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইল পল্লী বিদ্যুৎ গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার