weather ৩৩.০৯ o সে. আদ্রতা ৪৭% , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালে ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী

প্রকাশ :

শাহজালালে ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সাময়িক বিধি-নিষেধ ও ফ্লাইট চলাচলে বিঘ্নের কারণে ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। এর ফলে ভোগান্তিতে পড়েছেন ১৩ হাজার ৪৯০ জন প্রবাসী ও সাধারণ যাত্রী।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বার্তায় এসব তথ্য জানানো হয়। 

বেবিচক জানায়, বাতিল বা স্থগিত হওয়া ফ্লাইটের মধ্যে ৩৬টি সরাসরি এবং ৫০টি ট্রানজিট ফ্লাইট।

সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে সরাসরি চলাচলকারী ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, রিয়াদ এয়ারওয়েজের সাতটি এবং সৌদিয়া এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে।

এ ছাড়া মধ্যপ্রাচ্য ও পার্শ্ববর্তী দেশের বিমানবন্দর হয়ে সৌদি আরবগামী যাত্রী পরিবহনকারী ট্রানজিট ফ্লাইটও বিঘ্নিত হয়েছে। এসব ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইন্সের ২২টি, এমিরেটস এয়ারলাইন্সের ১১টি, কাতার এয়ারওয়েজের ছয়টি, ফ্লাই দুবাইয়ের ছয়টি, সালাম এয়ারের চারটি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৌদি কর্তৃপক্ষের আকস্মিক বিধিনিষেধ ও ফ্লাইট স্থগিতের সিদ্ধান্তে অনেক যাত্রী বিমানবন্দরে এসে আটকা পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইটের সময়সূচি পুনর্বিন্যাস ও টিকিটের তারিখ পরিবর্তনের বিষয়ে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সৌদি আরবের রাষ্ট্রীয় বাহিনী ও হুতিদের মধ্যে তীব্র লড়াই চলছে। দেশটির বিভিন্ন স্থাপনা ও অঞ্চলে হামলা করছে হুতিরা। এতে করে বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিঘ্ন হচ্ছে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘটে গেলে আইন অনুযায়ী ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘটে গেলে আইন অনুযায়ী ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী টঙ্গীতে ওষুধ কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানায় আগুন টঙ্গীতে ওষুধ কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানায় আগুন শাহজালালে ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী শাহজালালে ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী পদত্যাগ করিনি, ক্যাম্পাসে ফিরব না এমন কথাও বলিনি : চুয়েট উপাচার্য পদত্যাগ করিনি, ক্যাম্পাসে ফিরব না এমন কথাও বলিনি : চুয়েট উপাচার্য ইরান নিয়ে সম্ভবত বাড়াবাড়ি করে ফেলেছি : ডোনাল্ড ট্রাম্প ইরান নিয়ে সম্ভবত বাড়াবাড়ি করে ফেলেছি : ডোনাল্ড ট্রাম্প