weather ৩৩.৩১ o সে. আদ্রতা ৫০% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যাডোনা জিতলেন ৭ পুরস্কার, টেইলরের রেকর্ড

প্রকাশ :

ম্যাডোনা জিতলেন ৭ পুরস্কার, টেইলরের রেকর্ড

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
শেষ হলো সংগীত জগতের অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চ এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস (ভিএমএ) ২০২৬।  বাংলাদেশ সময় সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (ভিএমএ) এবারের আসরে অনুষ্ঠান চলাকালীন তিনসহ মোট সাতটি পুরস্কার জিতেছেন ম্যাডোনা। এ ছাড়া রাতের সবচেয়ে বড় পুরস্কারসহ তিনটি পুরস্কার পেয়ে ইতিহাস গড়েছেন টেইলর সুইফট।

অনুষ্ঠানের আগে ১৩টি মনোনয়ন নিয়ে সবচেয়ে বেশি মনোনীত শিল্পী ছিলেন ৬৮ বছর বয়সী ম্যাডোনা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি জেতেন তিনটি পুরস্কার— সাবরিনা কার্পেন্টারের সঙ্গে ‘বেস্ট কলাবোরেশন’, ‘বেস্ট ড্যান্স’ এবং ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’। সব মিলিয়ে এবারের আসরে তার পুরস্কারের সংখ্যা সাত।

‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ পুরস্কার গ্রহণের সময় ম্যাডোনা বলেন, ‘তোমাদের বেশির ভাগই হয়তো তখন জন্মাওনি, যখন ৪৩ বছর আগে প্রথম এমটিভি ভিএমএতে আমি পারফর্ম করেছিলাম।’ নিজের দীর্ঘ ক্যারিয়ারের কথা স্মরণ করে তিনি জানান, গত দেড় বছর নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন। নিজের ওপর বিশ্বাস রাখা এবং নিজের পছন্দের গান তৈরি করার ওপরও জোর দেন তিনি। একইভাবে অন্যদেরও নিজেদের খুঁজে নিয়ে নিজের ওপর বিশ্বাস রাখার আহ্বান জানান ম্যাডোনা।

এদিকে তিনটি পুরস্কার জিতেছেন টেইলর সুইফট। এর মধ্যে অন্যতম রাতের সবচেয়ে বড় পুরস্কার ‘ভিডিও অব দ্য ইয়ার’, যা তিনি পান ‘দ্য ফেট অব ওপেলিয়া’ গানের জন্য। পাশাপাশি প্রথমবার দেওয়া ‘আর্টিস্ট ডিরেক্টর’ সম্মানও পেয়েছেন তিনি। নতুন এই পুরস্কারটি এমন সংগীতশিল্পীদের জন্য, যারা ক্যামেরার পেছনে কাজ করে মিউজিক ভিডিও নির্মাণের সম্ভাবনাকে আরও বিস্তৃত করেছেন। ভিএমএর ইতিহাসে সবচেয়ে বেশি পুরস্কার পাওয়া একক শিল্পী এবং সবচেয়ে বেশি মিউজিক ভিডিও পরিচালনাকারী শিল্পী হিসেবে সুইফটের অবদানের স্বীকৃতিই এতে দেওয়া হয়েছে।

পুরস্কার গ্রহণের সময় প্রয়াত সংগীতশিল্পী ডলি পার্টনের প্রতি শ্রদ্ধা জানান সুইফট। তার গান ও জীবন থেকে পাওয়া অনুপ্রেরণার কথাও বলেন সুইফট। নিজের ২০ বছরের সংগীতজীবনে প্রায় ৬০টি মিউজিক ভিডিও নির্মাণের কথাও অনুষ্ঠানে স্মরণ করেন সুইফট। এর মধ্যে ১৮টির চিত্রনাট্য লেখা ও পরিচালনার দায়িত্বও পালন করেছেন তিনি। পরে তার নতুন গান ‘পেশেন্ট জিরো’-এর মিউজিক ভিডিওও প্রকাশ করা হয়। এতে অভিনেত্রী ডাকোটা জনসনের সঙ্গে দেখা যায় তাকে। তাদের দুজনের বিপরীতে একই সাবেক প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন কলিন ফারেল।

এবারের আসরে কে-পপ তারকা লিসা ‘বেস্ট পপ’ পুরস্কার জিতেছেন ‘ড্রিম’ গানের জন্য। ব্রিটিশ গায়িকা সিয়েনা স্পিরো পেয়েছেন ‘বেস্ট নিউ আর্টিস্ট’ পুরস্কার। এ ছাড়া ‘মাইকেল জ্যাকসন ভিডিও ভ্যানগার্ড’ সম্মান পেয়েছে গ্রাঞ্জ ব্যান্ড নির্ভানা। ব্যান্ডটির মিউজিক ভিডিওগুলো সংগীতজগতে যে প্রভাব ফেলেছে, তার স্বীকৃতি হিসেবে দেওয়া হয়েছে এই সম্মান।

টেলিভিশনে সম্প্রচার না হওয়া বিভাগে বিটিএস পেয়েছে ‘বেস্ট গ্রুপ’, ‘বেস্ট কে-পপ’ ও ‘সং অব দ্য ইয়ার’—তিনটি পুরস্কার। ব্রুনো মার্স জিতেছেন ‘বেস্ট আরঅ্যান্ডবি’, কার্ডি বি ও কেহলানি ‘বেস্ট হিপ-হপ’, ব্যাড বান্নি ‘বেস্ট ল্যাটিন’, অলিভিয়া রদ্রিগো ‘বেস্ট অলটারনেটিভ’ এবং এলা ল্যাংলি ‘বেস্ট কান্ট্রি’ পুরস্কার। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন