weather ৩২.৩৪ o সে. আদ্রতা ৬৩% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি উপদেষ্টা হলেন মিঠুন চক্রবর্তী

প্রকাশ :

পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি উপদেষ্টা হলেন মিঠুন চক্রবর্তী

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। রাজ্য সচিবালয় নবান্ন থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে বুধবার (৭ অক্টোবর)। এই পদ একজন ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদার সমান।

এ নিয়োগ এমন এক সময়ে দেওয়া হয়েছে, যখন বিজেপি সরকার বাংলার সাংস্কৃতিক পরিমণ্ডল তথা চলচ্চিত্রক্ষেত্রে তাদের অবস্থান আরও জোরদার করতে চাইছে।

শিগগিরই নতুন পদে মিঠুন দায়িত্ব নেবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। বর্তমানে একটি শুটিংয়ের জন্য আলিপুরদুয়ারে রয়েছেন মিঠুন। সেখান থেকেই নতুন এই দায়িত্ব দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

বর্তমানে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দুর হাতে। সেই দপ্তরের পরামর্শদাতা হিসেবে মিঠুন কী কী দায়িত্ব পালন করবেন, তা যদিও স্পষ্ট নয়। তবে নতুন সরকারের আমলে টলিপাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে থেকেছেন মিঠুন। 

আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তার জন্য তৈরি হওয়া কমিটির মুখ্য উপদেষ্টার দায়িত্ব আগেই পেয়েছেন মিঠুন।

কিংবদন্তি বাঙালি অভিনেতা উত্তমকুমারের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মিঠুন চক্রবর্তীকে যথাযোগ্য মর্যাদা দেওয়ার কথা বলেছিলেন।

প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভার ভোটের আগে বিজেপিতে যোগ দেন মিঠুন। তার আগে তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ ছিলেন। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই ইস্তফা দেন। গত পাঁচ বছরে বিজেপির হয়ে নানা ভোটপ্রচারে তারকাপ্রচারক ছিলেন এই অভিনেতা-রাজনীতিক।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে রূপপুর বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে রূপপুর