weather ৩৩.৩১ o সে. আদ্রতা ৫০% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কার সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা পাল?

প্রকাশ :

কার সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা পাল?

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
ভারতের কলকাতার অভিনেতা দীপক অধিকারী দেবের সঙ্গে একের পর এক সিনেমায় জুটি বেঁধে ইতোমধ্যেই নজর কেড়েছেন অভিনেত্রী ইধিকা পাল। এবার ইন্ডাস্ট্রির প্রথম সারির আরেক নায়কের সঙ্গে জুটি বাঁধছেন তিনি।

আনন্দবাজার জানিয়েছে, পরিচালক পথিকৃৎ বসুর আগামী সিনেমায় জিতের বিপরীতে ইধিকাকে দেখা যেতে পারে। সিনেমাটি এসকে মুভিজের প্রযোজনায় তৈরি হওয়ার কথা রয়েছে।

যদিও এই সিনেমার বিষয়ে এখন পর্যন্ত প্রযোজনা সংস্থার তরফ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। জিৎ বা ইধিকাও এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।

কিছুদিন দিল সৃজিত মুখোপাধ্যায়ের ‘কুইন ভিক্টোরিয়া এবং গোয়েন্দা কাণাইচরণ’ সিনেমার শুটিং শেষ করেছেন ইধিকা।

ইধিকা পাল বাংলাদেশের দর্শকদের কাছেও পরিচিত। ‘প্রিয়তমা’ ও ‘বরবাদ’ সিনেমায় ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন ইধিকা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন