weather ৩৪.৪২ o সে. আদ্রতা ৪৩% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এবারো কলকাতা চলচ্চিত্র উৎসবে নেই বাংলাদেশের সিনেমা

প্রকাশ :

এবারো কলকাতা চলচ্চিত্র উৎসবে নেই বাংলাদেশের সিনেমা

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
আগামী ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সম্প্রতি আয়োজকরা ঘোষণা করেছেন, এবারের উৎসবেও বাংলাদেশের কোনো সিনেমা থাকছে না। ফলে টানা দ্বিতীয়বারের মতো এই আন্তর্জাতিক আয়োজন থেকে বাদ পড়ল বাংলাদেশি চলচ্চিত্র। 

উৎসবের সময়সূচি অনুযায়ী, এবার ভারত, গুয়াতেমালা, ফিলিস্তিন, তুরস্ক, সার্বিয়া, মিশর, ইরাক, পোল্যান্ড ও জার্মানি-সহ মোট ৩৯টি দেশের ২১৫টি চলচ্চিত্র বিভিন্ন বিভাগে প্রদর্শিত হবে।

অনেকের ধারণা, দুই দেশের মধ্যে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতার কারণেই হয়তো বাংলাদেশি চলচ্চিত্র বাদ পড়েছে।

তবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি কমিটির এক সদস্য সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, আন্তর্জাতিক বিভাগে বাংলাদেশ থেকে মাত্র একটি ছবি জমা পড়েছিল। সেটি হলো তানভীর চৌধুরীর ‘কাফ্ফারাহ’। কিন্তু ছবিটি তাদের নির্ধারিত মানদণ্ড পূরণ করতে পারেনি। তাই ছবিটি উৎসবে জায়গা পায়নি।

উল্লেখ্য, ২০২২ সালে মুহাম্মদ কাইউমের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ছবিটি আন্তর্জাতিক বিভাগে সেরা চলচ্চিত্র হিসেবে ‘গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড’ লাভ করেছিল। সেই সাফল্যের পর দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় আরও বাড়বে বলে আশা করা হয়েছিল।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার