weather ৩৪.৫২ o সে. আদ্রতা ৪৫% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রস্তাব পেলে বিয়ে করবেন মালাইকা আরোরা

প্রকাশ :

প্রস্তাব পেলে বিয়ে করবেন মালাইকা আরোরা

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
সাবেক স্বামীর সংসারে সন্তান আসার খবরে হঠাৎ যেন আলোচনার ঝড় উঠেছে বলিউড অভিনেত্রী মালাইকা আরোরাকে ঘিরে। আরবাজ খানের সঙ্গে একসময়ের সম্পর্কের টানাপোড়ন, বিচ্ছেদ সবই এখন অতীত। কিন্তু এবার আলোচনায় তিনি এক নতুন কারণে। দ্বিতীয় বিয়ে নিয়ে তার বিস্ফোরক মন্তব্য আলোচনার জন্ম দিয়েছে। 

ভারতীয় গণমাধ্যমের খবর, তারকা মেকআপ আর্টিস্ট শুরা খানকে বিয়ে করেন আরবাজ খান। চলতি বছরের অক্টোবরে কন্যা সন্তানের জন্ম দেন শুরা। আরবাজের জীবনে এই নতুন আনন্দের খবর আসার পরই তার প্রাক্তন স্ত্রী মালাইকাকে নিয়ে শুরু হয় নতুন গুঞ্জন- তিনি কি তবে নতুন জীবনে পা বাড়াতে চলেছেন?

সম্প্রতি তার একটি ভাইরাল হওয়া রহস্যময় পোস্ট ঘিরে ভক্তদের কৌতূহল এখন তুঙ্গে। এটি কি তবে নতুন প্রেমের আগমন, নাকি পুরোনো সম্পর্কের ছায়া?

সম্প্রতি ‘ঝলক দিখলা যা ১১’-এর একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে বিচারকের আসনে ছিলেন মালাইকা। সেখানেই জনপ্রিয় পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান মজার ছলে তাকে প্রশ্ন করেন, ‘মালাইকা, আপনি কি সিঙ্গল পেরেন্ট-কাম-অভিনেত্রী থেকে ডাবল পেরেন্ট-কাম-অভিনেত্রী হতে চলেছেন?’

প্রশ্ন শুনে প্রথমে মালাইকা হেসে কিছুটা বিস্মিত হয়ে বলেন, ‘এর মানে কী? আমাকে কি কাউকে কোলে নিতে হবে?’ এরপর প্রশ্নের আসল অর্থ বুঝতে পেরে তিনি হাসিমুখে দ্বিধাহীনভাবে স্বীকার করেন, ‘যদি কেউ থাকে, আমি ১০০ শতাংশ বিয়ে করব।’

মালাইকার এমন অকপট স্বীকারোক্তি শুনে ফারাহ খান ঠাট্টা করে বলেন, ‘কেউ আছে মানে? অনেকে আছে।’ ফারাহর এই মন্তব্যের উত্তরে মালাইকা চটুল ভঙ্গিতে সরাসরি জবাব দেন, ‘মানে কেউ যদি বিয়ের প্রস্তাব দেয়, আমি রাজি।’ মালাইকার এই ইঙ্গিতপূর্ণ মন্তব্যই এখন বলিউডের আনাচে-কানাচে ঘুরছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার