weather ৩৩.৮২ o সে. আদ্রতা ৪৭% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলায় কুরুলুস ওসমানের ৬ সিজন দেখা যাবে টফিতে

প্রকাশ :

বাংলায় কুরুলুস ওসমানের ৬ সিজন দেখা যাবে টফিতে

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
জনপ্রিয় তুর্কি ঐতিহাসিক ড্রামা সিরিজ ‘কুরুলুস ওসমান’ এবার দেখা যাবে বাংলায়, ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি অ্যাপে।

সম্প্রতি একটি চুক্তি করেছে টফি, যার মাধ্যমে সিরিজটির ছয়টি সিজন বাংলায় ডাব করে স্ট্রিম করা হবে। ফলে কিংবদন্তি যোদ্ধা ওসমান বে’র জীবনকথা এবার বাংলাভাষী দর্শক উপভোগ করতে পারবেন।

টফিতে সিরিজটির ছয়টি সিজন বাংলায় ডাব করা হয়েছে, যেখানে ৫৩ জন বাংলাদেশি বাচিকশিল্পী কণ্ঠ দিয়েছেন। যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে দেখা যাবে এই ঐতিহাসিক ড্রামাটি।

কুরুলুস ওসমান হলো ‘দিরিলিস এরতুগ্রুল’-এর সিক্যুয়েল, যেখানে এরতুগ্রুল গাজীর ছেলে ওসমান বে’র উত্থান, মঙ্গোল এবং বাইজান্টাইন শাসকদের বিরুদ্ধে তার সংগ্রাম এবং উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠার পথচলা তুলে ধরা হয়েছে। সিরিজটিতে দেখা যায় কীভাবে সীমান্তে অবস্থিত এক ছোট গোত্রের নেতা হয়ে ওসমান ধীরে ধীরে একজন শক্তিশালী শাসকে পরিণত হন। যুদ্ধ, কূটনীতি, বিশ্বাসঘাতকতা ও প্রেম— সব মিলিয়ে দর্শকদের জন্য রয়েছে অ্যাকশন ও আবেগে ভরপুর কাহিনী।

এতে ওসমান বে’র চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় তুর্কি অভিনেতা বুরাক ওজচিভিত। এ ছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাগিপ সাভাশ (দুন্দার বে), ওজগে তোরের (বালা হাতুন), ইয়িলদিরাই শাহিনলার, সেরহাত কিলিচসহ আরো অনেকে।

সিরিজটি পরিচালনা করেছেন মেতিন গুনাই এবং প্রযোজনা করেছে বোজদাগ ফিল্ম। চিত্রনাট্য রচনা ও সামগ্রিক সৃজনশীল তত্ত্বাবধানে ছিলেন মেহমেত বোজদাগ— যিনি এর আগে ‘দিরিলিস এরতুগ্রুল’ নির্মাণ করে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

বিশ্বের ৭৩টি দেশে বিভিন্ন ভাষায় প্রচারিত হয়ে ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে ‘কুরুলুস ওসমান’ সিরিজটি। আন্তর্জাতিক ভেনিস টিভি অ্যাওয়ার্ড ২০২০-এ সেরা সিরিজ হিসেবে পেয়েছে পুরস্কার।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরে লঘুচাপের পূর্বাভাস, টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা সাগরে লঘুচাপের পূর্বাভাস, টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা দেশজুড়ে বৃহস্পতি-শুক্রবার এলপিজির দোকান বন্ধ ঘোষণা দেশজুড়ে বৃহস্পতি-শুক্রবার এলপিজির দোকান বন্ধ ঘোষণা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময়