weather ৩৪.৪২ o সে. আদ্রতা ৪৩% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জয়ার সিনেমার ট্রেলার শেয়ার করলেন অমিতাভ

প্রকাশ :

জয়ার সিনেমার ট্রেলার শেয়ার করলেন অমিতাভ

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
ওপার বাংলার পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় মুক্তি পেতে চলেছে ‘ডিয়ার মা’। ইতোমধ্যেই মুক্তি পেয়েছে ট্রেলার। সিনেমাটি নিয়ে এই মুহূর্তে তুমুল ব্যস্ত টিম। এরই মধ্যে শুক্রবার (৪ জুলাই) সকালে সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে একটি পোস্ট। 

বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন শেয়ার করেছেন ‘ডিয়ার মা‘-এর ট্রেলার। এক মুহূর্তের জন্য যেন সবকিছু থমকে গিয়েছিল পরিচালক ও অভিনেত্রীর। বিশ্বাস করতে পারছিলেন না, সব ঠিক দেখছেন তো? একরাশ আনন্দ, উচ্ছ্বাস কণ্ঠে কী বললেন অনিরুদ্ধ রায়চৌধুরী ও জয়া আহসান?

সিনেমার ট্রেলার শেয়ার করে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘টনিদা, আমার অনেক শুভেচ্ছা রইল।’ সাতসকালে এমন শুভেচ্ছায় খানিক বাকরুদ্ধ পরিচালক। পুরো টিমের কাছেই এটা বড় প্রাপ্তি বলেও মনে করেন তিনি। 

অনিরুদ্ধর কথায়, ‘এটা শুভেচ্ছা নয়, আমাদের কাছে আশীর্বাদ। গোটা টিমের জন্য খুব বড় প্রাপ্তি। এমন একজন মানুষের আশীর্বাদ পেলাম, যা সত্যিই অনুপ্রেরণার। এই আনন্দ ভাগ করার কোনো ভাষা আমার নেই। ঠিক যেন কাঁধে হাত রেখে কেউ একজন বললেন এগিয়ে যেতে। মনটা ভরে গিয়েছে।’

বিমানবন্দরে বসে তখন সোশ্যাল মিডিয়ায় একের পর পর এক শুভেচ্ছাবার্তা পড়ছেন জয়া অহসান। গণমাধ্যমকে  জয়া আহসান বলেন, ‘আমি ভাষাহীন এমন একজন মানুষ আমাদের সিনেমার জন্য শুভকামনা জানিয়েছেন এবং নিজের প্রোফাইলে শেয়ার করেছেন, আমি তো বলব এটা পরম পাওয়া।’ 

জয়া বলেন, `পাশাপাশি বাংলা সিনেমার জন্যও খুব বড় প্রাপ্তি। অমিতাভ বচ্চনের সিনেমা দেখে কত মানুষ ইন্ডাস্ট্রিতে এসেছেন। সবচেয়ে বড় কথা আমাদের বড় হয়ে ওঠা তাকে দেখে তিনি তো স্টার। আজ সেই মানুষটা আমার কাজের জন্য আশীর্বাদ করছেন, এটি যে কত বড় আনন্দের বলে বোঝাতে পারব না।’

মায়ের সঙ্গে সন্তানের আত্মার টান। তবু জীবনের কিছু কঠিন সময়ে বাস্তবের মুখোমুখি হতে হয় অনেককেই। এক অদ্ভুত টানাপোড়নের মুহূর্ত উঠে এসেছে ‘ডিয়ার মা’-এর ট্রেলারে। যেখানে মা হিসেবে একেবারে অন্যরূপে ধরা দিয়েছেন জয়া আহসান।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার