weather ৩৪.৪৮ o সে. আদ্রতা ৪৭% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কয়েক শতাধিক নারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে ছিলেন সঞ্জয়

প্রকাশ :

কয়েক শতাধিক নারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে ছিলেন সঞ্জয়

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
বহু নারীর পছন্দের পুরুষ ছিলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। একের পর এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। নিজস্ব স্টাইলে একসময় বলিইডপাড়ার হার্টথ্রুব ছিলেন এই নায়ক। 

বহু সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, ব্যক্তিজীবনে কয়েক শতাধিক নারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হয়েছেন তিনি। এ নিয়ে তৈরি হয়েছে সিনেমার গল্পও। সেখানেও উঠে এসেছে অভিনেতার খুল্লাম খুল্লা জীবন।

তবে কখনো কখনো সঞ্জয়ের এসব কাজ যে মাত্রা ছাড়িয়েছে তা পরবর্তীকালে স্বীকার করে নিয়েছেন পর্দার ‘মুন্নাভাই’।

একটি ইংরেজি সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জয় জানিয়েছেন, একসময় একই সঙ্গে তিনজন নায়িকার সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি।

অভিনেতার স্বীকারোক্তি, ‘মানুষের ভালোবাসা পেতে তো ভালোই লাগে! বিশেষ করে যদি সেটি নারীদের থেকে আসে।’

কিন্তু কীভাবে একই সঙ্গে এত জনের সঙ্গে সম্পর্ক রাখতেন তিনি? সঞ্জয় বলেন, ‘তোমাকে চালাক হতে হবে, বুদ্ধি ভালো ছিল বলেই পেরেছি। একজন যাতে অন্যজনের সম্পর্কে বিন্দু পরিমাণে না জানতে পারে সেটি সব সময় মাথায় রাখতে হবে।’

সঞ্জয়ের এমন মন্তব্যে ভক্তদের মাঝেও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কেউ বলেছেন, একমাত্র সঞ্জুবাবার পক্ষেই এসব সম্ভব। আবার কেউ বলেছেন, সম্পর্কের দিক থেকে কখনোই সৎ ছিলেন না তিনি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার