weather ২৮.৬ o সে. আদ্রতা ৬৩% , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাশমিকা অতীত মনে করিয়ে দেয় : সালমান

প্রকাশ :

রাশমিকা অতীত মনে করিয়ে দেয় : সালমান

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
ঈদুল ফিতরে আসছে বলিউডের ভাইজান সালমান খানের নতুন ছবি ‘সিকান্দার’। যেখানে নায়কের সঙ্গে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানাকে।  
 
৫৯ বছরের সালমানের সঙ্গে ২৮ বছরের রাশমিকার রোম্যান্স নিয়ে ইতোমধ্যেই নানা আলোচনা শুরু হয়েছে। বয়সের এই বিস্তর পার্থক্য নিয়ে যদিও নেটিজেনদের মাঝে চলছে নানা আলোচনা।  
এমন আবহে এক ফ্রেমে ধরা দিলেন সালমান খান, আমির খান এবং ‘সিকান্দর’-এর পরিচালক এ আর মুরুগাদোস। ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, ছবির প্রসঙ্গেই তিনজনে বসে আড্ডা দিচ্ছেন। সেখানেই রাশমিকার প্রশংসায় পঞ্চমুখ হন সালমান।

রাশমিকার কাজের প্রতি নিষ্ঠা দেখে মুগ্ধ সালমান। আমিরকে তিনি বলেন, রাশমিকা নাকি তার যৌবনের দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। তার কথায়, ‘রাশমিকা আমাকে আমার ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। আমারও মনে হয়- ও ভীষণ পরিশ্রমী। ওর কাজ দেখে আমি মুগ্ধ হই। দারুণ, দারুণ…।’

এদিকে ‘সিকান্দর’-এর ট্রেলার লঞ্চের সময় এক সাংবাদিক সালমান ও রাশমিকার বয়সের ফারাক ও ট্রোলিং প্রসঙ্গে নায়ককে প্রশ্ন করেন। উত্তরে কিছুটা বিরক্ত হয়েই তিনি বলেন, ‘৩১ বছরের পার্থক্য নিয়ে সবাই কথা বলছে। কিন্তু নায়িকার যদি কোনো সমস্যা না থাকে, ওর বাবারও যদি আপত্তি না থাকে, তাহলে আপনাদের এত সমস্যা কেন ভাই? যখন ওর বিয়ে হবে, সন্তান হবে, তখন আমিও ওদের সঙ্গেও কাজ করব। স্বামীর অনুমতিও ঠিক পেয়ে যাব, চিন্তা নেই!’

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালের ১৪ বছরের কারাদণ্ড রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালের ১৪ বছরের কারাদণ্ড সোনার দাম ভরিতে তিন হাজার ২৬৬ টাকা কমলো সোনার দাম ভরিতে তিন হাজার ২৬৬ টাকা কমলো ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট ভিসি ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট ভিসি যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা সৌদি আরবে হামলার কারণে ৯ হাজার ২৬৯ বাংলাদেশি যাত্রী ক্ষতিগ্রস্ত সৌদি আরবে হামলার কারণে ৯ হাজার ২৬৯ বাংলাদেশি যাত্রী ক্ষতিগ্রস্ত