weather ৩৪.৪৮ o সে. আদ্রতা ৪৭% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বলিউডে অভিষেক হচ্ছে নুসরাতের

প্রকাশ :

বলিউডে অভিষেক হচ্ছে নুসরাতের

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
বলিউডে অভিষেক হতে যাচ্ছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানের। তার অনেক সতীর্থ ইতোমধ্যে বলিউডে কাজ করার সুযোগ পেয়েছেন। সেই তালিকায় যুক্ত হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, পাওলি দাম, পরমব্রত চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, পায়েল সরকার, পূজা বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্যসহ কয়েকজন শিল্পীর নাম; যারা এখনও কলকাতার সিনেমায় দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন। 

এদিক থেকে কিছুটা পিছিয়ে পড়েছিলেন নুসরাত জাহান। তবে কোনো সিনেমায় নয়, নুসরাতকে নির্বাচন করা হয়েছে একটি হিন্দি গানের মডেল হিসেবে কাজ করার জন্য। দেরিতে হলেও বলিউডে ডাক পাওয়ায় ভীষণ খুশি এই অভিনেত্রী। 

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, পাপনের গাওয়া ‘হাত পে লেহেরায়ে কঙ্গন তেরা’ শিরোনামে হিন্দি গানের ভিডিওতে দেখা যাবে নুসরাতকে। তার বিপরীতে আছেন প্রিয়ঙ্ক শর্মা। ভিডিওটি পরিচালনায় রয়েছেন স্নেহা শেঠি কোহলি। টিপস মিউজিকের তরফে ভিডিওটি প্রযোজনা করেছেন কুমার তুরানি। মূলত এই প্রযোজকের আহ্বানে গানের ভিডিওতে অভিনয় করা বলে জানিয়েছেন নুসরাত। 

তার কথায়, টিপস মিউজিক সবসময় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দর্শক-শ্রোতার কাছে নতুন কিছু তুলে ধরার চেষ্টা করে। বড় এই ব্যানারে কাজ করতে পারা যে কোনো শিল্পীর জন্যই দারুণ সুযোগ।   

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার