weather ৩৪.৪৮ o সে. আদ্রতা ৪৭% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এত চুপ করে থাকা যায় নাকি; ক্ষোভ ঝারলেন পরীমনি

প্রকাশ :

এত চুপ করে থাকা যায় নাকি; ক্ষোভ ঝারলেন পরীমনি

ছবি : সংগৃহীত

সোহেলী চৌধুরী
টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় শনিবার (২৫ জানুয়ারি) একটি শোরুম উদ্বোধনের কথা ছিল চিত্রনায়িকা পরীমনির। তবে স্থানীয় ‘তৌহিদী জনতার’ মধ্যে এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। 

হেফাজতে ইসলামসহ বেশকিছু স্থানীয় সংগঠন পরীমনির আগমন ঠেকানোর জন্য প্রচারণা শুরু করে। একপর্যায়ে চাপের মুখে শোরুমের মালিক মীর মাসুদ রানা উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হন।

বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন এ নায়িকা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে পরীমনি লিখেছেন, ‘এত চুপ করে থাকা যায় নাকি।’ তিনি আরো লেখেন, ‘পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এত বাধা কেন আসবে? ইনসিকিউর ফিল হচ্ছে। 

এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা? মেহজাবীন, পড়শী—এর আগে তারাও এমন হেনস্থার শিকার হয়েছেন। ধর্মের দোহাই দিয়ে আসলে কী প্রমাণ করতে চাইছেন তারা?’

তিনি ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, ‘আর কী বলার আছে... এ দেশে সিনেমা কিংবা বিনোদনের সবকিছু বন্ধ করে দেওয়া হোক তাহলে। আমরা কি ধরে নেব, আমরা শুধু ইমোশনালি ব্যবহৃত হয়েছি তখন? নাকি এখন হচ্ছি? কোনটা?’

শিল্পীদের প্রতি এমন আচরণের জন্য সবাইকে দায়ভার নিতে হবে বলেও মন্তব্য করেন চিত্রনায়িকা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার