weather ৩৩.৮২ o সে. আদ্রতা ৫৮% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১০ বছর পর দেব-শুভশ্রী একসঙ্গে হয়ে কী বললেন

প্রকাশ : ০৫-০৮-২০২৫ ২২:৫৮

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
পর্দার মতো বাস্তবেও প্রেম ছিল তাদের। তবে একসময় সেই প্রেম ভেঙে যায়। এরপর আর প্রকাশ্যে একসঙ্গে দেখা হয়নি তাদের। অবশেষে ১০ বছর পর সোমবার (৪ আগস্ট) এক মঞ্চে দেখা মিলল দেব ও শুভশ্রীর। অনেক আগে কৌশিক গাঙ্গুলীর ‘ধূমকেতু’ সিনেমায় অভিনয় করেছিলেন তারা। 

অবশেষে সিনেমাটি মুক্তি পাচ্ছে। সেই সিনেমার ট্রেলার মুক্তির অনুষ্ঠান ছিল সোমবার। কলকাতায় সেই অনুষ্ঠানে দীর্ঘদিন পর একসঙ্গে দেখা গেল প্রাক্তন এই প্রেমিক যুগলকে। খবর আনন্দবাজার পত্রিকার।

এদিন ফের জুটি হিসেবে দর্শকদের সামনে ধরা দিলেন দেব-শুভশ্রী। আর সেখানেই হাসি ঠাট্টা, খুনসুটিতে জমে উঠে পুরো অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন রোহন ভট্টাচার্য। দর্শকদের তরফে আসা প্রশ্নগুলি তিনিই পৌঁছে দিচ্ছেন দুই তারকার কাছে।

তার আগে ‘ধূমকেতু’ নিয়ে দেব বলেন, আমরা আজকে একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলাম। দশ বছর আগে ‘ধূমকেতু’ তৈরি হয়েছে। আমরা ভুলে গেছি। আপনারা আগলে রেখেছেন। এত বছর পরও দর্শকদের মধ্যে যে উত্তেজনা রয়েছে, সেটিকেই সম্মান জানাতে চেয়েছিলাম।

অভিনেতা যোগ করেন, ‘আমাদের জীবন পাল্টেছে। ঝগড়া-অশান্তি হয়েছে। দূরত্ব বেড়েছে। ধূমকেতু আমাদের কাছে একটা আবেগ। আমি যদি বুক চিড়ে দেখাতে পারতাম কতটা ভালোবাসি।’ কথাগুলো বলেই সকল দর্শক-অনুরাগীদের ধন্যবাদ জানান এই তারকা।

মঞ্চে তারকা জুটিকে একসঙ্গে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ে উপস্থিত দর্শকরা।

সঞ্চালক শুভশ্রীকে প্রশ্ন করেন, তিনি দেবকে কিছু বলতে চান কী না! উত্তরে ‘চ্যালেঞ্জ’ সিনেমার সেই ভাইরাল সংলাপ দিয়ে শুরু করেন অভিনেত্রী। বলেন, ‘আমার সঙ্গে বন্ধুত্ব করবে?’ হেসে ওঠেন সকলে।

পাল্টা দেব বলেন, ‘কেন?’ এরপরই শুভশ্রীর মুখে শোনা যায়, ‘এমনি’। এরপরই একে অপরের দিকে ‘বন্ধুত্বের হাত’ বাড়িয়ে দেন দুজনে। দর্শকদের উদ্দেশে ধূমকেতু নিয়ে শুভশ্রী বলেন, ‘সবকিছুর একটা নির্দিষ্ট সময় থাকে। ৯ বছর পর ধুমকেতুর সেই সময় এসেছে’।

একইসঙ্গে দেবের সঙ্গে জুটি নিয়ে তিনি বলেন, ‘আমি এবং দেব আমাদের জুটিটাকে বাঁচাতে কখনওই খুব বেশি চেষ্টা করিনি। জুটিটা বেঁচে আছে, তোমাদের ভালোবাসায়, সবরকম অনুভূতিতে।’

ইনস্টাগ্রামে একে অপরকে কবে ফলো করবেন? সঞ্চালকের এই প্রশ্নে হেসে ওঠেন দেব-শুভশ্রী।

দেব বলে ওঠেন, ‘ব্লক ছিল, ব্লক থেকে আনব্লক করেছি’, তখনই শুভশ্রী প্রশ্ন করেন, ‘ব্লকটা কে করল?’

এরপরই দু’জন নিজেদের ফোন চেয়ে পাঠান। মঞ্চেই একে অপরকে ফলো করে নেন দু’জন। ভক্তরাও রোমাঞ্চে মেতে ওঠেন আরো একবার।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার