weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭০% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হুতিদের ক্ষেপণাস্ত্র থেকে বাঁচতে গিয়ে সাগরে ডুবল মার্কিন যুদ্ধবিমান

প্রকাশ : ২৯-০৪-২০২৫ ২২:৫৭

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে বাঁচতে গিয়ে সাগরে ডুবেছে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান। সোমবার (২৮ এপ্রিল) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে মার্কিন নৌবাহিনী। যুদ্ধবিমানটির দাম বাংলাদেশি মুদ্রায় ৭২৬ কোটি টাকা। খবর সিএনএনের

জানা গেছে, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে দেশটির নৌবাহিনীর একটি এফ/এ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমান সাগরে পড়ে ডুবে গেছে।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে রক্ষা পেতে রণতরীটি বড় ধরনের একটি বাঁক নেওয়ার সময় যুদ্ধবিমানটি সাগরে যুবে যায়। এতে একজন নাবিক সামান্য আহত হয়েছেন।

নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়, রণতরীর যুদ্ধবিমান রাখার স্থানে এফ/এ-১৮ বিমানটি টেনে নেওয়া হচ্ছিল। এ সময় ক্রু যুদ্ধবিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে যুদ্ধবিমান ও সেটিকে টেনে নেওয়ার কাজে ব্যবহৃত ট্রাক্টর দুটিই সাগরে পড়ে যায়। যুদ্ধবিমানটি সরিয়ে নেওয়ার কাজে নিয়োজিত ক্রুরা বিমানটি সাগরে পড়ে যাওয়ার আগে বেরিয়ে আসতে তাৎক্ষণিক পদক্ষেপ নেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

হুতি বিদ্রোহীরা সোমবার বিমানবাহী রণতরী ইউএসএস ট্রুম্যানকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছিলেন। তাদের বিরুদ্ধে বড় ধরনের মার্কিন অভিযানে অংশ নিতে রণতরীটি এখন লোহিত সাগরে অবস্থান করছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাশ্রয়ী ও মানবিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাশ্রয়ী ও মানবিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী হাদি হত্যা, আদালতে অস্ত্র বিক্রেতার  জবানবন্দি হাদি হত্যা, আদালতে অস্ত্র বিক্রেতার জবানবন্দি ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৬৭ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৬৭ মামলা এসএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ এসএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ পুলিশের দাবি দুই মাসে ট্র্যাপে ফেলে ১৩ তরুণীকে ধর্ষণ, সবাই মিরপুরের পুলিশের দাবি দুই মাসে ট্র্যাপে ফেলে ১৩ তরুণীকে ধর্ষণ, সবাই মিরপুরের