weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৩% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হার্ভার্ডের বিদেশি শিক্ষার্থীদের ভিসা কার্যক্রম শুরু

প্রকাশ : ১২-০৬-২০২৫ ০৩:২৩

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ওপর ট্রাম্প প্রশাসনের ভিসা-নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করেছেন আদালত। এ রায়ের পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় হার্ভার্ডের বিদেশি শিক্ষার্থীদের ভিসা কার্যক্রম পুনরায় শুরু করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছে। 

মঙ্গলবার (১০ জুন) বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিশ্বের সব মার্কিন মিশন ও কনস্যুলার বিভাগগুলোতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বাক্ষরিত এক কূটনৈতিক বার্তায় বলা হয়, অস্থায়ী স্থগিতাদেশ অনুযায়ী এই নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অনুরোধে দেওয়া এই আদেশে মার্কিন জেলা বিচারক অ্যালিসন বারোজ ট্রাম্পের ঘোষণাকে স্থগিত করেন। বিষয়টি নিয়ে সামনে শুনানি হওয়ার আগ পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর হবে না বলেও জানান তিনি।

হার্ভার্ডে পড়াশোনা করতে আসা আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিষিদ্ধ করার পক্ষে যুক্তি হিসেবে জাতীয় নিরাপত্তার কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর থেকে দেশের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়টির ওপর বহুমুখী চাপ প্রয়োগ করে আসছেন তিনি- যার মধ্যে রয়েছে কয়েক বিলিয়ন ডলারের অনুদান ও অন্যান্য তহবিল স্থগিত করা।

হার্ভার্ডের দাবি, ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত পন্থায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, পাঠ্যক্রম ও শিক্ষক-শিক্ষার্থীদের মতাদর্শ নিয়ন্ত্রণ করতে রাজি না হওয়ার ফলে তারা রোষানলে পড়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাশ্রয়ী ও মানবিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাশ্রয়ী ও মানবিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী হাদি হত্যা, আদালতে অস্ত্র বিক্রেতার  জবানবন্দি হাদি হত্যা, আদালতে অস্ত্র বিক্রেতার জবানবন্দি ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৬৭ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৬৭ মামলা এসএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ এসএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ পুলিশের দাবি দুই মাসে ট্র্যাপে ফেলে ১৩ তরুণীকে ধর্ষণ, সবাই মিরপুরের পুলিশের দাবি দুই মাসে ট্র্যাপে ফেলে ১৩ তরুণীকে ধর্ষণ, সবাই মিরপুরের