weather ৩৪.৯৯ o সে. আদ্রতা ৫১% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীসহ সাবেক এমপি জিন্নাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশ : ১০-০১-২০২৫ ০৪:৩২

সিনিয়র রিপোর্টার
বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. শরিফুল ইসলাম জিন্নাহ ও তার স্ত্রী মোহসিনা আকতারের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।  

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

এদিন দুদকের উপ-পরিচালক মো. সিফাত হাসান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন। দুদকের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। 

আবেদনে বলা হয়, বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ ও স্ত্রী মিসেস মোহসীনা আকতার দুই কোটি ৬১ লাখ ৪৬ হাজার ৩৭২ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং উক্ত সম্পদের তথ্য গোপন, স্থানান্তর রূপান্তর ও হস্তান্তর করেছেন।

তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, মোহসিনা ও শরিফুল সপরিবারে দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে বর্ণিত আসামিরা যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন সে বিষয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের নিমিত্ত ইমিগ্রেশন কর্তৃপক্ষ কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। শুনানি শেষে বিচারক নিষেধাজ্ঞার আদেশ দেন।

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার