weather ৩৪.৯৯ o সে. আদ্রতা ৫১% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর উচ্চাকাঙ্ক্ষা মেটাতে গিয়ে ডাকাতিতে জড়িত হলেন যুবক!

প্রকাশ : ২৭-০৭-২০২৫ ২২:৩৬

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
ব্যবসায় প্রশাসনে স্নাতক (বিবিএ) ডিগ্রিধারী এক যুবক চাকরি ছেড়ে বিয়ের কয়েকদিনের মধ্যেই ডাকাতিতে জড়িয়ে পড়েন। স্ত্রীর বিলাসী জীবন যাপনের চাহিদা মেটাতে এই পথ বেছে নিয়েছেন তিনি। পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করেছে।

শনিবার (২৬ জুলাই) সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের জয়পুরে। পুলিশের জালে সেই ব্যক্তি ধরা পড়ার পর বেরিয়ে আসে এই ঘটনা। পুলিশের ভাষ্য অনুযায়ী, স্ত্রীর ক্রমবর্ধমান চাহিদা মেটাতে তিনি ভালো বেতনের চাকরি ছেড়ে ডাকাতির মতো জঘন্য অপরাধের পেশা বেছে নেন।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি জয়পুরের ট্রান্সপোর্ট নগর এলাকায় প্রকাশ্যে এক নারীর গলা থেকে সোনার চেন ছিনতাই হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ডাকাতের পরিচয় জানতে পারে।

পরিচয় মিলতেই শুরু হয় অভিযান। গত শুক্রবার অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। যুবকের নাম পারিক, যিনি রাজস্থানের জমওয়ারমগড় গ্রামের বাসিন্দা। পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক জানান, স্ত্রীর বিলাসী জীবনযাত্রার চাহিদা মেটাতেই তিনি চাকরি ছেড়ে ডাকাতির মতো অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, যুবকের স্ত্রী তাকে অর্থ এবং বিলাসবহুল জীবন যাপনের জন্য চাপ দিচ্ছিলেন। চাপের কাছে নতি স্বীকার করে যুবক একটি বেসরকারি কোম্পানির নির্বাহীর চাকরি ছেড়ে দেন এবং তার স্ত্রীর চাহিদা মেটানোর জন্য অপরাধের পথ বেছে নেন।

ইন্ডিয়া টুডে বলছে, যুবক আরো কোনো অপরাধে জড়িত আছেন কিনা এবং তার অন্য কোনো সহযোগী আছে কিনা পুলিশ তদন্ত করে দেখছে। এ ছাড়া যুবকের এই অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে স্ত্রী অবগত ছিলেন কিনা তদন্তকারীরা তাও খতিয়ে দেখছেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার