weather ২৮.৩ o সে. আদ্রতা ৮৩% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাজাপ্রাপ্ত হল-মার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ আর নেই

প্রকাশ : ৩০-১১-২০২৫ ১২:৫০

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ (৫৫) মৃত্যুবরণ করেছেন। শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, তানভীর মাহমুদ দীর্ঘদিন ধরে কিডনি সমস্যা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও অন্যান্য জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন। পরে শনিবার বেলা দেড়টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে ভর্তির পরামর্শ দেন। পরামর্শ অনুযায়ী বিকাল চারটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

হাসপাতালে তানভীর মাহমুদের মৃত্যুর তথ্য নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, তানভীর মাহমুদ হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে কারা হেফাজতে চিকিৎসাধীন ছিলেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

লোডশেডিংয়ের কারণে সিসি ক্যামেরায় ধরা পড়েনি কোনো ফুটেজ লোডশেডিংয়ের কারণে সিসি ক্যামেরায় ধরা পড়েনি কোনো ফুটেজ সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইল পল্লী বিদ্যুৎ হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইল পল্লী বিদ্যুৎ গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার