weather ৩২.৯৯ o সে. আদ্রতা ৭০% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শৈত্যপ্রবাহ আবারো বাড়তে পারে বৃহস্পতিবার থেকে

প্রকাশ : ১৪-০১-২০২৬ ১২:০৪

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
দেশে বুধবার (১৪ জানুয়ারি) মাত্র এক জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। উত্তরের সেই জেলা হলো পঞ্চগড়। ১০ দিনের বেশি সময় ধরে চলা শৈত্যপ্রবাহ আজই সবচেয়ে কম অঞ্চলে বিস্তৃত হয়েছে। আজ অবশ্য রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা কমেছে খানিকটা। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে শৈত্যপ্রবাহ আবার বাড়তে পারে। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে আবার নতুন করে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র আজ সকালে জানিয়েছে, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আট ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এই তেঁতুলিয়াতেই, সাত দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। টানা সাত দিন ধরে তেঁতুলিয়াতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। গত সোমবার এখানেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। রবিবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সাত দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর চলতি মাসের শুরুতে দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলেছিল, এ মাসে পাঁচটি শৈত্যপ্রবাহ আসতে পারে। এর মধ্যে একটি তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে। চলতি জানুয়ারি মাসের প্রায় শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ বইছে। চার দিন ধরে শৈত্যপ্রবাহ কমে আসছে। 

তবে বৃহস্পতিবার থেকে দেশের তাপমাত্রা আবার কমতে শুরু করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক। তিনি বলেন, বৃহস্পতিবার থেকে উত্তর ও পশ্চিমাঞ্চলে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। এটা চলতে পারে আগামী শনিবার পর্যন্ত। তারপর আবার তাপমাত্রা বাড়তে পারে।

মঙ্গলবার বেড়ে যাওয়ার পর বুধবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা আবার কমেছে। আজ রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার এ তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। 

যখন কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক এক থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস থাকে, তখন তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা ছয় দশমিক এক থেকে আট ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা চার দশমিক এক থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস হলে তা তীব্র শৈত্যপ্রবাহ বলে গণ্য করা হয়। আর তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার