weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৬২% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডনে বোরকা পরায় বাংলাদেশিকে হেনস্থা, বাবা ও ছেলে আটক

প্রকাশ : ১৭-০৯-২০২৫ ২৩:৪০

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
যুক্তরাজ্যের লন্ডনে বোরকা পরায় হেনস্থার শিকার হয়েছেন এক বাংলাদেশি নারী। ঘটনার কয়েক ঘণ্টা পর অভিযুক্ত বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। আগামী ১৩ অক্টোবর তাদের আদালতে হাজির করা হবে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) হিথ্রোর কাছাকাছি আশফোর্ড এলাকায় এ ঘটনা ঘটে। ১৪ সেপ্টেম্বর রাতে বাংলাদেশি বিভিন্ন গণমাধ্যমের কাছে ঘটনার বর্ণনা দেন মা নাহিদা আক্তার ও ছেলে ইখতিয়ার।

জানা গেছে, এক বাঙালি নারীকে বোরকা পরা অবস্থায় দেখে বাজে মন্তব্য করেন স্থানীয় এক ব্যক্তি। এ ঘটনায় প্রতিবাদ করায় ওই বাংলাদেশিকে মারধর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারীকে বাজে মন্তব্যের প্রতিবাদ করায় বেজবল ব্যাট দিয়ে ছেলের মাথায় আঘাত করতে থাকেন এবং তাকে পিটিয়ে রক্তাক্ত করেন। এ সময় কয়েকজন ব্যক্তি এসে তাদের সাহায্য করেন এবং ওই ব্যক্তিকে গাড়ি থামাতে বললে তিনি দ্রুত পালিয়ে যান।

হামলার শিকার ব‍্যক্তির এক আত্মীয় জানান, হামলার দিন ছেলে তার মাকে বাংলাদেশ থেকে আসায় হিথ্রো থেকে আনতে যান। বাসায় ফেরার পথে রাস্তায় একটি জায়গায় থামেন কিছু খাওয়ার জন্য। সেখানে গাড়ি থামানোর পরপরই ওই ব্যক্তিসহ আরো কয়েকজন বোরকা পরা দেখে বাজে মন্তব্য শুরু করেন। ছেলে প্রতিবাদ করায় হামলা শুরু করেন।

জানা গেছে, আহত ইখতিয়ারের মাথায় পাঁচটি সেলাই গেছে। তারা পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকায় থাকেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পুলিশের দাবি দুই মাসে ট্র্যাপে ফেলে ১৩ তরুণীকে ধর্ষণ, সবাই মিরপুরের পুলিশের দাবি দুই মাসে ট্র্যাপে ফেলে ১৩ তরুণীকে ধর্ষণ, সবাই মিরপুরের সংসদে মন্ত্রী : ২০২৪-এর আগস্ট থেকে তালিকা থেকে বাদ পড়েছে মোট ৪৮১ অমুক্তিযোদ্ধার নাম সংসদে মন্ত্রী : ২০২৪-এর আগস্ট থেকে তালিকা থেকে বাদ পড়েছে মোট ৪৮১ অমুক্তিযোদ্ধার নাম এসপি ফজলুল করিম খান হত্যা মামলার আসামি গ্রেপ্তার এসপি ফজলুল করিম খান হত্যা মামলার আসামি গ্রেপ্তার আগামী ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’: প্রধানমন্ত্রী আগামী ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’: প্রধানমন্ত্রী ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল