weather ৩৩.৮২ o সে. আদ্রতা ৫৮% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাব আগের মতো থাকছে না, হচ্ছে আলাদা আইন : উপদেষ্টা জাহিদ

প্রকাশ : ১৯-০৫-২০২৬ ১৯:০৯

তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত না করে একে একটি সুনির্দিষ্ট পূর্ণাঙ্গ আইনের আওতায় এনে বদলে ফেলা হচ্ছে। নতুন আইনের মাধ্যমে এই বাহিনীর নাম ও পোশাকও সম্ভবত বদলে যাচ্ছে।

মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন । এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসিন এবং প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) সৈয়দ আবদাল আহমদ।

র‌্যাব বিলুপ্তির দাবি ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে উপদেষ্টা বলেন, র‌্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেছেন, র‌্যাব আর আগের মতো করে থাকছে না। এতদিন বাহিনীটি আর্ম পুলিশ ব্যাটালিয়নের অধীনে কাজ করলেও এখন এর জন্য একটি পূর্ণাঙ্গ ও যুগোপযোগী আইন তৈরি হচ্ছে। এই নতুন আইনের মাধ্যমে র‌্যাবের জবাবদিহিতা ও কার্যক্রমসহ সবকিছু অনেক বেশি ওয়েল-ডিফাইনড থাকবে। এর অংশ হিসেবে বাহিনীর নাম ও পোশাকেও পরিবর্তন আসার জোরালো সম্ভাবনা রয়েছে।

তবে, রাষ্ট্রে একটি দক্ষ ‘এলিট ফোর্স’থাকার প্রয়োজনীয়তা রয়েছে উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান বলেন, প্রচলিত পুলিশ বাহিনী যা পারে না, উন্নত প্রশিক্ষণ ও আধুনিক ইক্যুইপমেন্টের কারণে এই এলিট ফোর্স তা সফলভাবে মোকাবিলা করতে পারে। নতুন আইনের ফলে অতীতের মানবাধিকার লঙ্ঘনের মতো ঝুঁকিগুলো আর থাকবে না।

রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্যে এই বাহিনীকে আর ব্যবহার করা হবে না জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, পরবর্তী যে বাংলাদেশ আমরা তৈরি করতে চেয়েছি, তার প্রধান উদ্দেশ্যই হলো ‘ইনসাফ’বা ন্যায়বিচার কায়েম করা। এমনকি শত্রুর প্রতিও ইনসাফ করা হবে। যেকোনো নাগরিকের ক্ষেত্রে সরকার আইনের শাসন ও ন্যায়বিচারের মৌলিক নীতি অনুসরণ করবে।

ব্রিফিংয়ে তিস্তা প্রকল্প নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা জানান, তিস্তা মহাপরিকল্পনাকে কেবল বন্যা ও ভাঙন প্রতিরোধে সীমাবদ্ধ না রেখে শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণের অপশন যুক্ত করে নতুনভাবে সংশোধন করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় পানি সংরক্ষণের এই অপশন যুক্ত করে নতুনভাবে প্রজেক্টটি কারেক্ট বা সংশোধন করে উপস্থাপনের কাজ চলছে। জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের জন্যই এটি করা হচ্ছে।

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার