weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৩% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা

প্রকাশ : ২২-০৫-২০২৫ ২১:৩২

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের একজন নারী ও অন্যজন পুরুষ। ঘটনাটি ঘটেছে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ক্যাপিটাল জিউয়িশ মিউজিয়ামের কাছে।

সেখানে তারা একটি ইহুদি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। বৃহস্পতিবার (২২ মে) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, হামলা ও হত্যাকাণ্ডের ঘটনার বিষয়ে এখনো বিস্তারিত তথ্য আসেনি। তবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা দপ্তরের প্রধান ক্রিস্টি নোম নিশ্চিত করেছেন, নিহত দুই ব্যক্তি— একজন পুরুষ ও একজন নারী— ইসরায়েলি দূতাবাসে কর্মরত ছিলেন।

বিবিসি বলছে, বুধবার (২১ মে) স্থানীয় সময় রাত ৯টা ৫ মিনিটে ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থলে অবস্থিত ক্যাপিটাল জিউয়িশ মিউজিয়াম থেকে অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তাদের ওপর খুব কাছ থেকে গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।

বিবিসির মার্কিন অংশীদার সংস্থা সিবিএস নিউজ সূত্রে জানা গেছে, এই হামলা তাদেরকে লক্ষ্য করেই করা হয়েছে, অর্থাৎ এটি ছিল ইচ্ছাকৃত হামলা।

ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র তাল নাইম কোহেন এক বিবৃতিতে বলেন, ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল জিউয়িশ মিউজিয়ামে একটি ইহুদি অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় আমাদের দুই কর্মীকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে।

তিনি আরো বলেন, আমরা স্থানীয় ও ফেডারেল আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর সম্পূর্ণ আস্থা রাখছি যে তারা অপরাধীকে আইনের আওতায় আনবে এবং যুক্তরাষ্ট্রজুড়ে ইসরায়েলি প্রতিনিধি ও ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করবে।

মেট্রোপলিটন পুলিশ প্রধান পামেলা এ. স্মিথ জানান, হামলার ঘটনায় ৩০ বছর বয়সী ইলিয়াস রডরিগেজকে আটক করা হয়েছে। তিনি শিকাগোর বাসিন্দা। ঘটনার আগে তাকে মিউজিয়ামের বাইরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরে তিনি চারজনের একটি দলের দিকে পিস্তল তাক করে গুলি চালান। নিহতরা সেই দলের অংশ ছিলেন।

আটকের পর রডরিগেজ ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’ বলে স্লোগান দেন।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েখিয়েল লাইটার জানান, নিহতরা একটি প্রেমিক যুগল ছিলেন এবং শিগগিরই বিয়ের পরিকল্পনা করছিলেন। নিহত যুবক সম্প্রতি আংটি কিনেছিলেন এবং জেরুজালেমে প্রেমিকাকে প্রস্তাব দেওয়ার কথা ছিল।

মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম বলেছেন, ফেডারেল কর্তৃপক্ষ হামলার তদন্ত করছে। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘এই বর্বর হামলার বিচার নিশ্চিত করা হবে।’

ঘটনার সময় মিউজিয়ামে একটি অনুষ্ঠান চলছিল, যার আয়োজন করেছিল আমেরিকান জিউইশ কমিটি। সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘এমন ভয়াবহ সহিংসতায় আমরা স্তম্ভিত। আমাদের মনোযোগ এখন শুধু ক্ষতিগ্রস্তদের ও তাদের পরিবারের দিকে।’

মার্কিন অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং বলেন, আমরা আরো তথ্য জানার চেষ্টা করছি। প্রার্থনা করছি এই সহিংসতার শিকারদের জন্য।

জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এই হামলাকে ‘ইহুদিবিদ্বেষমূলক সন্ত্রাস’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, বিশ্বজুড়ে ইসরায়েল তার নাগরিক ও কূটনীতিকদের সুরক্ষায় কঠোর অবস্থান নেবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাশ্রয়ী ও মানবিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাশ্রয়ী ও মানবিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী হাদি হত্যা, আদালতে অস্ত্র বিক্রেতার  জবানবন্দি হাদি হত্যা, আদালতে অস্ত্র বিক্রেতার জবানবন্দি ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৬৭ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৬৭ মামলা এসএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ এসএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ পুলিশের দাবি দুই মাসে ট্র্যাপে ফেলে ১৩ তরুণীকে ধর্ষণ, সবাই মিরপুরের পুলিশের দাবি দুই মাসে ট্র্যাপে ফেলে ১৩ তরুণীকে ধর্ষণ, সবাই মিরপুরের