weather ৩৩.৮২ o সে. আদ্রতা ৫৮% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে রেললাইনের নাট খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত

প্রকাশ : ২৯-১২-২০২৫ ১১:৪১

ছবি : সংগৃহীত

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে শনিবার (২৭ ডিসেম্বর) বিকাল থেকে আন্দোলন করছেন মনোনয়নবঞ্চিত প্রার্থীদের সমর্থকেরা। এর মধ্যেই রবিবার (২৮ ডিসেম্বর) গভীর রাতে দুর্বৃত্তরা রেললাইনের প্রায় ২০ ফুট অংশের নাট খুলে সরিয়ে ফেললে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়।

রেলস্টেশন ও পুলিশ সূত্র জানায়, সোমবার (২৯ ডিসেম্বর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে গফরগাঁও রেলস্টেশনের প্রায় দুই কিলোমিটার আগে সালটিয়া মাঠখোলা এলাকায় তারাকান্দি থেকে ঢাকাগামী আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়। ওই স্থানে রেললাইনের নাট খুলে সরিয়ে ফেলা হয়েছিল। এতে ট্রেনটি ইঞ্জিনসহ সামনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

গফরগাঁওয়ের স্টেশনমাস্টার হানিফ আলী বলেন, ‘মনোনয়ন নিয়ে যারা আন্দোলন করছে, তারা মূলত সকাল নয়টার পর নামেন; কিন্তু ভোর রাতে কে বা কারা প্রায় ২০ ফুট লাইন খুলে ফেলেছে। আমরা ঘটনাস্থলে আছি। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন রওনা করেছে। লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের পর লাইন মেরামত করে আবার ট্রেন চলাচল চালু করা হবে।’

দলীয় সূত্র জানায়, শনিবার বিকালে ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আক্তারুজ্জামানকে এ আসনে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করে বিএনপি। এ আসন থেকে আরো পাঁচ নেতা বিএনপির মনোনয়ন চেয়ে প্রচারে ছিলেন। তারা হলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, এ বি সিদ্দিকুর রহমান, সদস্য মুশফিকুর রহমান, আল ফাত্তাহ ও মোফাখখারুল ইসলাম।

শনিবার মনোনয়ন ঘোষণার পরপরই মনোনয়নবঞ্চিত প্রার্থী এ বি সিদ্দিকুর রহমান ও মুশফিকুর রহমানের সমর্থকেরা বিক্ষোভ শুরু করেন। বিভিন্ন স্থানে সড়কে আগুন দিয়ে দলীয় প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। শনিবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত এবং রবিবার দিনভর বিক্ষোভ চলে। বিভিন্ন এলাকায় সড়কে আগুন দিয়ে অবরোধ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে। টানা দুই দিন ধরে সড়ক ও রেলপথে যোগাযোগ ব্যাহত হচ্ছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, ‘রেললাইনের একটি অংশের নাট খুলে সরিয়ে ফেলা হয়েছে। এতে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। দুই দিন ধরে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। আজ কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। 

পিপলসনিউজ/আরইউ 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার