weather ৩৩.৮১ o সে. আদ্রতা ৫৮% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুচলেকায় ছাড়া পাওয়া ‘সমন্বয়ক’ আবারো চাঁদাবাজির অভিযোগে আটক

প্রকাশ : ২৯-০৯-২০২৫ ২১:৩২

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় একটি বেসরকারি ক্লিনিকে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির সময় সাবেক সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বিসহ পাঁচজনকে আটক করেছে সেনাবাহিনী। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তাদের আটক করা হয়।

জানা গেছে, বসিলার ওই হাসপাতালে একটি শিশু মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঁদা দাবি করে একটি চক্র। রবিবার সন্ধ্যায় তারা হাসপাতালের মালিকের কাছে চাঁদা চাইতে গেলে মালিক সেনাবাহিনীকে খবর দেন। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদ শেষে পাঁচজনকে আটক করে থানায় হস্তান্তর করে। আটক ব্যক্তিরা হলেন— সাইফুল ইসলাম রাব্বি (২৮), হাসিবুর রহমান ফরহাদ (৩১), আবদুর রহমান মানিক (৩৭), আবু সুফিয়ান (২৯) ও মো. শাহিন (৩৮)।

হাসপাতালের মালিক শিল্পী আক্তার বলেন, ‘আমার হাসপাতালে একটি মৃত শিশু জন্ম নেওয়ার পর কয়েকজন এসে চাঁদা দাবি করে হুমকি দেয়। কয়েক দফায় তারা আমার ও আমার ছেলের কাছে টাকা চাইছিল। আমি রাজি না হলে আরো কয়েকজন সমন্বয়ক পরিচয়ে হাসপাতালে ঢোকে। পরে আমি সেনাবাহিনীকে ফোন করলে তারা এসে পাঁচজনকে নিয়ে যায়।’

এ ঘটনায় তিনি থানায় চাঁদাবাজির মামলার আবেদন করেছেন। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বলেন, ‘সেনাবাহিনী পাঁচজনকে আটক করে আমাদের কাছে দিয়েছে। হাসপাতালের মালিক বাদী হয়ে চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন। আটকদের মধ্যে রাব্বির বিরুদ্ধে আগেও চাঁদাবাজির মামলা আছে।’

গত ১৯ মে রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফার বাসা ঘেরাও করলে পুলিশ রাব্বিসহ কয়েকজনকে আটক করেছিল। পরদিন এনসিপি নেতা হান্নান মাসউদ মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে আনেন।

সে সময় রমনা বিভাগের পুলিশের উপ-কমিশনার মাসুদ আলম জানিয়েছিলেন, ভবিষ্যতে তারা এ ধরনের কাজে জড়িত হবেন না, এই মর্মে মুচলেকা দিয়েছেন। তাই ছেড়ে দেওয়া হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার