weather ৩৩.৯৯ o সে. আদ্রতা ৬৬% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাইলস্টোন ট্র্যাজেডি: শিক্ষার্থী আইমানও চলে গেলো

প্রকাশ : ২৫-০৭-২০২৫ ২১:৫০

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আইমান (১০) নামে অগ্নিদগ্ধ আরো এক শিক্ষার্থী মারা গেছে। এ নিয়ে ভয়াবহ এ বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়ালো।

শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিফেন্সিভ ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আইমান নামে অগ্নিদগ্ধ এক শিশুর এইচডিইউতে মৃত্যু হয়েছে। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ ছিল। এ নিয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১৪ জন ও ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিটে একজনের মৃত্যু হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের আজ শুক্রবার সকাল ১০টার হালনাগাদ তথ্য অনুযায়ী, এ ঘটনায় মারা গেছে ৩২ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ৫১ জন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল। এরপর সেদিন রাতে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান। যে কারণে তখন গণমাধ্যমে নিহতের সংখ্যা ৩২ উল্লেখ করা হয়েছিল।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের তথ্যের ভিত্তিতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, বিমান বিধ্বস্তের ঘটনায় ২০ শিক্ষার্থী, দুই জন শিক্ষক ও দুই জন অভিভাবক নিহত হয়েছেন।

গত সোমবার বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ অন্তত ৫১ জন এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হতাহতদের বেশিরভাগই শিক্ষাপ্রতিষ্ঠানটির ছাত্রছাত্রী।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার