weather ৩৪.৯৭ o সে. আদ্রতা ৫১% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে আবারো গুলি

প্রকাশ : ০৬-০১-২০২৬ ১১:৩৩

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে সোমবার (৫ জানুয়ারি) গভীর রাতে গুলির শব্দ শোনা গেছে, একাধিক প্রত্যক্ষদর্শী এ কথা বলেছেন। গত শনিবার সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র।

সরকারের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, দুই দিন আগে প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া হলেও ভেনেজুয়েলায় পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর তার ডেপুটি দেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ওই সূত্র বলেছে, অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দেলসি রদ্রিগেজের শপথ গ্রহণের কয়েক ঘণ্টা পর স্থানীয় সময় সোমবার রাত আটটার দিকে (গ্রিনিচ মান সময় রাত ১২টা) কারাকাসের মধ্যাঞ্চলে অবস্থিত মিরাফ্লোরেস প্রাসাদের ওপর দিয়ে অজ্ঞাত ড্রোন উড়ে যায়। এ সময় নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি ছোড়ে।

প্রাসাদ থেকে পাঁচ ব্লক দূরে বসবাসকারী এক ব্যক্তির ভাষ্য অনুযায়ী, ওই সময় টানা গুলির শব্দ শোনা গেলেও তা শনিবার ভোররাতে হওয়া মার্কিন হামলার মতো তীব্র ছিল না। তিনি বলেন, প্রায় এক মিনিট ধরে গুলি চলেছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তি আরো বলেন, ‘প্রথমেই আমার মনে হয়েছিল, আকাশে কোনো উড়োজাহাজ আছে কি না, তা দেখি। কিন্তু সেখানে কোনো উড়োজাহাজ ছিল না। আমি আকাশে শুধু দুটি লাল আলো দেখেছি। কী হচ্ছে তা বুঝতে সবাই নিজ নিজ জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিল আকাশে কোনো উড়োজাহাজ আছে কি না, তা দেখার জন্য।’

এএফপি এ বিষয়ে জানতে ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল। কিন্তু তারা তাৎক্ষণিকভাবে এএফপির অনুরোধে সাড়া দেয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, আকাশে ট্রেসার বুলেটের মতো কিছু একটা ছোড়া হয়েছে। ভিডিওতে আরো দেখা গেছে, গুলি ছোড়ার পর নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য প্রাসাদের দিকে ছুটে যাচ্ছেন।

এদিকে নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হয় সোমবার। আদালতে বিচারকের সামনে নিজেদের নির্দোষ দাবি করেছেন তারা। মাদুরো বলেছেন, তিনি এখনো তার দেশের প্রেসিডেন্ট।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার