weather ৩৪.৯৭ o সে. আদ্রতা ৫১% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের জনবহুল শহর জাকার্তা, ঢাকা দ্বিতীয়

প্রকাশ : ২৬-১১-২০২৫ ২২:৫০

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
জাতিসংঘের প্রতিবেদন অনুসারে, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এখন বিশ্বের জনবহুল শহরগুলোর মধ্যে শীর্ষস্থানে রয়েছে এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। 

আল জাজিরার খবরে বলা হয়েছে, জাকার্তায় চার কোটি ১৯ লাখ মানুষ বসবাস করেন। এরপরেই রয়েছে ঢাকা, যেখানে তিন কোটি ৬৬ লাখ মানুষ বসবাস করেন। ঘনবসতিপূর্ণ জাভা দ্বীপের পশ্চিমে অবস্থিত নিম্ন-উপকূলীয় শহর জাকার্তা দ্বিতীয় স্থান থেকে শীর্ষ জনবহুল শহরে পরিণত হয়েছে এবং জাতিসংঘের সাম্প্রতিক মূল্যায়নে এটিকে বিশ্বের বৃহত্তম জনবহুল শহর হিসেবে মনোনীত করা হয়েছে।

জনসংখ্যার ঘনত্বের এই তালিকায় ঢাকার পরেই রয়েছে জাপানের রাজধানী টোকিও, যার মোট জনসংখ্যা তিন কোটি ৩৪ লাখ। টোকিও তৃতীয় অবস্থানে থাকলেও এর আগে শহরটির অবস্থান ছিল নবমে। তবে ২০৫০ সালের মধ্যে এই শহরটি বিশ্বের বৃহত্তম শহর হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের ৩৩টি মেগাসিটির মধ্যে ১৯টি এবং শীর্ষ ১০টির মধ্যে নয়টিই এশিয়ায় অবস্থিত।

জাকার্তা, ঢাকা এবং টোকিওর পর শীর্ষ দশের মধ্যে থাকা অন্যান্য এশীয় শহরগুলো হলো- ভারতের নয়াদিল্লি (তিন কোটি দুই লাখ), চীনের সাংহাই (দুই কোটি ৯৬ লাখ), চীনের গুয়াংজু (দুই কোটি ৭৬ লাখ), ফিলিপাইনের ম্যানিলা (দুই কোটি ৪৭ লাখ), ভারতের কলকাতা (দুই কোটি ২৫ লাখ) এবং দক্ষিণ কোরিয়ার সিউল (দুই কোটি ২৫ লাখ)। 

জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, তিন কোটি ২০ লাখ জনসংখ্যার শহর মিশরের কায়রো এশিয়ার বাইরের একমাত্র শহর যেটি শীর্ষ দশ শহরের মধ্যে রয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার