weather ৩৩.৮২ o সে. আদ্রতা ৫৮% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বক্ষব্যাধি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা সাজ্জাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ

প্রকাশ : ০৮-০১-২০২৫ ০৪:১৯

সিনিয়র রিপোর্টার
জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুন্সী সাজ্জাদ হোসেন এবং তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামীয় ব্যাংক হিসাব অবরুদ্ধের (ফ্রিজ) আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন (গালিব) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। 

এর আগে, দুর্নীতি দমন কমিশন (দুদক) এর উপপরিচালক ও তদন্তকারী কর্মকর্তা রতন কুমার দাশ এই আবেদন করেন। দুদকের পক্ষে মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। দুদকের প্রসিকিউশন বিভাগের উপপরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

আবেদন তিনি উল্লেখ করেন, আসামি মুন্সী সাজ্জাদ হোসেন দুর্নীতি দমন কমিশনের আদেশ মোতাবেক নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করে দুর্নীতি দমন কমিশন আইন শাস্তিযোগ্য অপরাধ করায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির নামে ও তার স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্রগুলোর লেনদেন অবরুদ্ধ (ফ্রিজ) রাখা একান্ত প্রয়োজন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার