weather ৩৪.৯৯ o সে. আদ্রতা ৫১% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পারিশ্রমিকের বেলায় কেন আপস করব: মিমি চক্রবর্তী

প্রকাশ : ১৫-০১-২০২৬ ১২:৪৯

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, পারিশ্রমিক এবং ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলেছেন। জানিয়েছেন, নিজের কাজের মানের সঙ্গে আপস করতে তিনি যেমন রাজি নন, ঠিক তেমনি কম পারিশ্রমিকে অভিনয় করতে চান না।

মিমি বলেন, ‘আমি আসলে এখন আগের চেয়ে অনেক বেশি ডিপ্লোম্যাটিক হয়ে গেছি সত্যি, কিন্তু মুখের ওপর সত্যি কথা বলার অভ্যাসটা এখনো বদলায়নি। অনেকেই আমাকে কাজে ডাকেন না কারণ আমি আমার পারিশ্রমিকের ক্ষেত্রে কোনো দরদাম করি না। আমি আমার কাজের ক্ষেত্রে শতভাগ নিবেদন দিই, তাই পারিশ্রমিকের বেলায় কেন আপস করব?’

ক্যারিয়ারের শুরুতে ঋতুপর্ণ ঘোষের ‘গানের ওপারে’ ধারাবাহিকে ‘পুপে’ চরিত্রে অভিনয় করে হইচই ফেলে দিয়েছিলেন মিমি। এরপর আর কেন সেভাবে তাকে পাওয়া গেল না। এমন প্রশ্নে মিমি অত্যন্ত আবেগী হয়ে পড়েন।

তিনি বলেন, ‘পুপে চরিত্রটি ছিল ঋতু দার মনের সৃষ্টি। সেই ম্যাজিক অন্য কারো পক্ষে ঘটানো সম্ভব নয়। তবে আমি নিজেকে ভাগ্যবতী মনে করি যে ক্যারিয়ারের শুরুতেই ওরকম একটি আইকনিক চরিত্রে অভিনয় করতে পেরেছিলাম।’

তার কথায়, ‘আমি এটা মেনেই নিয়েছি যে ইন্ডাস্ট্রিতে আমার কোনো প্রেমিক, বাবা বা বড় ভাই নেই যাদের প্রযোজনা সংস্থা আছে। তাই আমার কথা মাথায় রেখে আলাদা করে কেউ গল্প লিখবেন না। আমাকে যে অফারগুলো দেওয়া হয়, সেখান থেকেই আমি বেছে কাজ করি।’

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার