weather ৩৪.০৬ o সে. আদ্রতা ৫৭% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানি টিকটকারকে গুলি করে হত্যা

প্রকাশ : ০৩-০৬-২০২৫ ২২:৫৮

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
পাকিস্তানের ১৭ বছর বয়সি টিকটকার সানা ইউসুফকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (২ জুন) রাজধানী ইসলামাবাদের সুম্বল থানার জি-১৩ সেক্টরে তাকে গুলি করে হত্যা করা হয়। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন। পুলিশ সূত্রে জানা গেছে, সানাকে তার বাড়ির ভেতরে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যাকারী বাড়িতে ঢুকে গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

চিত্রালের বাসিন্দা সানা এক জনপ্রিয় টিকটক তারকা ছিলেন। তার লাশ ময়নাতদন্তের জন্য পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (পিআইএমএস) স্থানান্তরিত করা হয়েছে। 

পুলিশ বর্তমানে ঘটনাটি তদন্ত করছে তবে এখনো সন্দেহভাজনকে গ্রেপ্তার করতে পারেনি।

পুলিশ সূত্রে জানা গেছে, খুনের সময় সন্দেহভাজন ব্যক্তি ভিকটিমের বাড়িতে অতিথি হিসেবে থাকতে পারেন। সন্দেহভাজন ব্যক্তি বাড়িতে প্রবেশ করে একাধিক গুলি চালান এবং তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার