weather ৩৪.৯৯ o সে. আদ্রতা ৫১% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পর্দায় ২০ বছর বয়সী নায়কের সঙ্গে রোমান্স করবেন কারিনা

প্রকাশ : ১৯-০৭-২০২৫ ০৪:০৬

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান নতুন সিনেমায় ২০ বছর বয়সী এক নায়কের সঙ্গে রোমান্স করবেন। ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮ জানিয়েছে, চরিত্রের প্রয়োজনে সিনেমাটিতে কারিনা কাপুরকে খোলামেলা দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে।

কারিনা কাপুর খানের বয়স এখন ৪৪। শোনা যাচ্ছে, ২০ বছরের এক তরুণের সঙ্গে পর্দায় খোলামেলা দৃশ্যে দেখা যাবে তাকে। এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এ ছবিতে করিনাকে এক ভূতের চরিত্রে দেখা যাবে। এ ছবির চিত্রনাট্যে নাকি রয়েছে নানা চমক যা ভৌতিক ছবির ক্ষেত্রে একেবারেই আনকোরা। তবে কোন অভিনেতার সঙ্গে কারিনাকে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে সেটি জানা যায়নি।

এ ছবির গল্প লিখেছেন হুসেইন দলাল। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র ১’ ছবির চিত্রনাট্যও তিনি লিখেছেন। এ ছবি নিয়ে জল্পনা ইতিমধ্যেই তুঙ্গে। তবে ছবি নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা হয়নি।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘ধুরন্ধর’ ছবির প্রথম ঝলক। সেই ছবিতে রণবীরের বিপরীতে অভিনয় করেছেন অষ্টাদশী অভিনেত্রী সারা অর্জুন। রণবীরের বয়স এখন ৩৮।

বয়সের এই ব্যবধান বিতর্ক তৈরি হয়েছে। ‘সিকান্দর’ ছবিতেও রাশমিকা মান্দানার সঙ্গে জুটি বাঁধায় কটাক্ষের শিকার হতে হয়েছিল সালমান খানকে। একই বিতর্কে জড়িয়েছেন আমির খানও। ‘সিতারে জ়মিন পর’ ছবিতে জেনেলিয়া দেশমুখের সঙ্গে জুটি বেঁধে বিতর্কে জড়িয়েছেন তিনি।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার