weather ৩২.৯৯ o সে. আদ্রতা ৬৬% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাক

প্রকাশ : ০৪-০৫-২০২৫ ২২:০৭

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক হয়েছে। কিছু সময়ের জন্য ওই পেজ থেকে অননুমোদিত ও অপ্রাসঙ্গিক কনটেন্ট শেয়ার করা হয়েছে বলে জানা গেছে। শনিবার (৩ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, হঠাৎ এ ধরনের নিরাপত্তা বিঘ্নকে অত্যন্ত গুরুত্বসহকারে দেখা হচ্ছে, কারণ এই ফেসবুক পেজটি মন্ত্রণালয়ের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম, যেখান থেকে নিয়মিত গুরুত্বপূর্ণ তথ্য প্রচার করা হয়।

বর্তমানে পেজটি রক্ষণাবেক্ষণের আওতায় রয়েছে এবং ঘটনার তদন্তসহ ভবিষ্যতে এমন অনভিপ্রেত ঘটনা রোধে নিরাপত্তা জোরদার করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ অবস্থায়, পেজটি পুরোপুরি নিয়ন্ত্রণে আসা পর্যন্ত সকলকে অনুরোধ করা হচ্ছে— এই ফেসবুক পেজ থেকে প্রকাশিত কোনো পোস্ট বা বার্তায় বিশ্বাস না করতে, শেয়ার না করতে এবং এতে কোনোভাবে সম্পৃক্ত না হতে।

সরকারি আপডেট ও যোগাযোগের জন্য মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং প্রেস বিজ্ঞপ্তিসহ অন্যান্য যাচাইকৃত মাধ্যম ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার