weather ৩৩.৮১ o সে. আদ্রতা ৫৮% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনকে ঘিরে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে : সিইসি

প্রকাশ : ২৮-০৯-২০২৫ ২২:০৩

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে নির্বাচনী সংলাপে উদ্বোধনী ভাষণে তিনি এ কথা বলেন। 

সুষ্ঠু সুন্দর ভোট করতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে সিইসি বলেন, নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার, এর সব কিছু নিচ্ছে কমিশন। নতুন নতুন কাজ হাতে নিয়েছে ইসি। ডিজিটাল পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী এবং যারা ভোটের সঙ্গে সম্পৃক্ত তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, পূর্বে নির্বাচনে সংশ্লিষ্টরা ভোট দিতে পারতেন না। তবে এবার নির্বাচনের সঙ্গে জড়িতরাও ভোট দিতে পারবেন। এ ধরনের মানুষের সংখ্যা প্রায় ১০ লাখ বলেও জানান তিনি।

সিইসি বলেন, অনেকে জেলখানায় আছেন যারা ভোট দিতে পারেন না। তাদেরকে এবার ভোট প্রদানের সুযোগ দেওয়া হবে। ভোট দিতে পারবেন দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত সরকারি কর্মকর্তারাও। 

এদিন সকাল-বিকাল দুই দফায় সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। কমিশন সূত্র জানায়, সকাল সাড়ে ১০টা থেকে বৈঠক শুরু হয়েছে সুশীল সমাজের ২৬ প্রতিনিধির সঙ্গে, চলবে সাড়ে ১২টা পর্যন্ত। আর দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে ১৫ থেকে ১৭ জন শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ।
 
এদিকে পূজার ছুটি শেষ হলে অক্টোবরে নারী নেত্রী, জুলাইযোদ্ধা, গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপ করবে ইসি। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে চায় নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।

জানা যায়, আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে কাজ করছে নিবার্চন কমিশন। এর আগে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হতে পারে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার