weather ৩৩.৮২ o সে. আদ্রতা ৫৮% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ বাড়িতে হলিউড পরিচালক রব রাইনার ও স্ত্রী মিশেলের মরদেহ

প্রকাশ : ১৫-১২-২০২৫ ১৩:৪০

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
হলিউডের চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা রব রাইনার এবং তার স্ত্রী মিশেল রাইনারের লাশ পাওয়া গেছে তাদের যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে। সিবিএস টেলিভিশন জানিয়েছে, রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে লস অ্যাঞ্জেলেসের অভিজাত ব্রেন্টউড এলাকার ওই বাড়িতে গিয়ে রাইনার দম্পতির লাশ পায় পুলিশ ও দমকল বাহিনী।

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি) এক বিবৃতিতে বলছে, এ ঘটনাকে সম্ভাব্য হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করেছে তারা। পুলিশ বলছে, বাড়ির ভেতর ৭৮ বছর বয়সী একজন পুরুষ এবং ৬৮ বছর বয়সী একজন নারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে কাউকে সন্দেহ করার কথা বা কাউকে খোঁজার কথা পুলিশের পক্ষ থেকে বলা হয়নি।

১৯৭০-এর দশকে সিবিএস টেলিভিশনের জনপ্রিয় কমেডি সিরিজ ‘অল ইন দ্য ফ্যামিলি’তে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান রব রাইনার।

পরে তিনি ‘দ্য প্রিন্সেস ব্রাইড’, ‘দিস ইজ স্পাইনাল ট্যাপ’, ‘হোয়েন হ্যারি মেট স্যালি’, ‘স্ট্যান্ড বাই মি’ এবং ‘দ্য আমেরিকান প্রেসিডেন্ট’, ‘মিজারি’ এবং ‘এ ফিউ গুড মেন’-এর মতো আলোচিত চলচ্চিত্র পরিচালনা করেন।

বিবিসি লিখেছে, কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় বা মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি। লস অ্যাঞ্জেলেস দমকল বিভাগের একজন মুখপাত্র বলেছেন, স্থানীয় সময় বিকাল ৩টা ৩৮ মিনিটে ব্রেন্টউডের একটি বাড়িতে চিকিৎসা সহায়তার জন্য ফোন কল আসে। পরে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের কর্মকর্তারাও ঘটনাস্থলে গিয়ে সম্ভাব্য হত্যাকাণ্ডের তদন্ত সন্দেহে শুরু করেন।

এলএপিডির ডেপুটি চিফ অ্যালান হ্যামিলটন রবিবার রাতে সংবাদ সম্মেলনে জানান, পুলিশ ও দমকল বাহিনী পৌঁছানোর ছয় ঘণ্টার বেশি সময় পর পর্যন্ত দুটি মরদেহ বাড়ির ভেতরই ছিল। এ ঘটনায় এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

নিহতদের শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল কিনা, কোনো অস্ত্র পাওয়া গেছে কিনা বা ব্যবহার করা হয়েছে কিনা— এসব বিষয়েও কিছু জানায়নি পুলিশ। হ্যামিলটন বলেন, মৃত্যুর কারণ লস অ্যাঞ্জেলেস কাউন্টির করোনারের দপ্তর নির্ধারণ করবে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম এক বিবৃতিতে রব রাইনার ও তার স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এই মৃত্যুতে তিনি ভীষণভাবে মর্মাহত এবং রব রাইনারকে এক উদার হৃদয়ের প্রতিভা হিসেবে বর্ণনা করেন।

লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস রাইনারের মৃত্যুকে ভয়াবহ ক্ষতি হিসেবে বর্ণনা করেন। তিনি রাইনার দম্পতির দাতব্য ও সামাজিক কাজেরও প্রশংসা করেন।

হলিউডের অন্যতম পরিচিত নির্মাতা রব রাইনার সফল প্রযোজনা সংস্থা ক্যাসল রক এন্টারটেইনমেন্টের সহ-প্রতিষ্ঠাতা। তিনি ১৯৬০-এর দশকে কর্মজীবন শুরু করেন। ১৯৭০-এর দশকে কমেডি সিরিজ ‘অল ইন দ্য ফ্যামিলি’তে ‘মিটহেড’ চরিত্রে অভিনয় তাকে দুটি এমি অ্যাওয়ার্ড এনে দেয়।

১৯৭১ থেকে ১৯৮১ সাল পর্যন্ত তিনি অভিনেত্রী পেনি মার্শালের সঙ্গে দাম্পত্য সম্পর্কে ছিলেন। তিনি মার্শালের মেয়ে, অভিনেত্রী ট্রেসি রাইনারের দত্তক পিতা। ১৯৮৯ সালে তিনি অভিনেত্রী ও আলোকচিত্রী মিশেল রাইনারকে বিয়ে করেন। এই দম্পতির তিন সন্তান রয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার