weather ৩২.৯৯ o সে. আদ্রতা ৬৬% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নানক ও তার স্ত্রী-কন্যার বিরুদ্ধে ২৬০ কোটি পাচারের অভিযোগে মামলা

প্রকাশ : ১৬-০১-২০২৫ ০৫:০৬

সিনিয়র রিপোর্টার
টেলিকম কোম্পানির মাধ্যমে ২৬০ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বুধবার (১৫ জানুয়ারি) বিকালে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। দুদকের ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ।

মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী রাতুল টেলিকম লিমিটেডের চেয়ারম্যান সৈয়দা আরজুমান বানু, মেয়ে ও রাতুল টেলিকমের পরিচালক এস আমরীন রাখিকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, সৈয়দা আরজুমান বানু ও এস আমরীন রাখি রাতুল টেলিকম লিমিটেডের চেয়ারম্যান ও পরিচালক হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে ২৫৯ কোটি ৬২ লাখ ৫ হাজার ১৫৮ টাকার সমমূল্যের ৩ কোটি ৩২ লাখ ৮৪ হাজার ৬৮১ মার্কিন ডলার পাচার করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। 

এ সময় জাহাঙ্গীর কবির নানক এমপি ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তার ক্ষমতার প্রভাব খাটিয়ে দেশের সঙ্গে বিশ্বাস ভঙ্গের মাধ্যমে এ বৈদেশিক মুদ্রা পাচারে রাতুল টেলিকমের চেয়ারম্যান ও তার স্ত্রী আসামি সৈয়দা আরজুমান বানু এবং পরিচালক ও তার কন্যা এস আমরীন রাখিকে সহযোগিতা করে দণ্ডবিধি এবং দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
 
পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার