weather ৩০.৫৯ o সে. আদ্রতা ৭৪% , বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনা, ২১ অ্যাথলেট নিহত

প্রকাশ : ০১-০৬-২০২৫ ২৩:৫৬

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই অ্যাথলেট বা ক্রীড়াবিদ। একটি সেতু থেকে বাসটি পড়ে গেলে এই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে। শনিবার (৩১ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওগুন প্রদেশে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া উৎসব (ন্যাশনাল স্পোর্টস ফেস্টিভাল) থেকে ফেরার পথে দেশটির কানো প্রদেশের ২১ জন ক্রীড়াবিদ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

শনিবার কুরা এলাকার একটি সেতু থেকে বাসটি পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে মোট ৩৫ জন আরোহী ছিলেন— তাদের বেশিরভাগই ক্রীড়াবিদ ও ক্রীড়া কর্মকর্তা।কানো প্রদেশের ক্রীড়া কমিশনের চেয়ারম্যান উমার ফাগগি বলেন, এই ক্রীড়াবিদরা কানো প্রদেশের ক্রীড়া কমিশনের বাসে ফিরছিলেন। পথে সেতুর উপর থেকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়।

দুর্ঘটনায় যারা বেঁচে গেছেন, তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই ঘটনায় সাবেক নাইজেরিয়ান ভাইস প্রেসিডেন্ট আতিকু আবুবাকার এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, এই ক্রীড়াবিদরা আমাদের জাতির শ্রেষ্ঠ প্রতিনিধি— দক্ষ, প্রতিশ্রুতিশীল এবং ভবিষ্যতের সম্ভাবনায় ভরপুর ছিলেন।

তিনি আরো বলেন, ওগুনে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া উৎসব শেষে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার খবরে আমি গভীরভাবে শোকাহত।

ন্যাশনাল স্পোর্টস ফেস্টিভাল (এনএসএফ) নাইজেরিয়ার একটি অন্যতম বৃহৎ বহুমাত্রিক ক্রীড়া আয়োজন। এতে দেশের বিভিন্ন প্রদেশ থেকে ক্রীড়াবিদরা অংশ নেন। এতে অ্যাথলেটিক্স, ফুটবল, বাস্কেটবল, ভলিবলসহ বিভিন্ন খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

লোডশেডিংয়ের কারণে সিসি ক্যামেরায় ধরা পড়েনি কোনো ফুটেজ লোডশেডিংয়ের কারণে সিসি ক্যামেরায় ধরা পড়েনি কোনো ফুটেজ সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইল পল্লী বিদ্যুৎ হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইল পল্লী বিদ্যুৎ গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার