weather ৩৪.০৬ o সে. আদ্রতা ৬৪% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি আর নেই

প্রকাশ : ১৪-০৭-২০২৫ ২১:৪২

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি (৮২) মারা গেছেন। রবিবার (১৩ জুলাই) তার সহকারীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

আশির দশকে সামরিক শাসক হিসেবে ‘ইস্পাত কঠিন’ হাতে দেশ শাসন করেন বুহারি। পরবর্তীতে নিজের ভাবমূর্তি আমূল বদলে একজন রূপান্তরিত গণতন্ত্রকামী হিসেবে রাজনীতির অঙ্গনে ফেরেন বুহারি।

২০১৫ থেকে ২০২৩ পর্যন্ত টানা দুই মেয়াদে বেসামরিক, 'ডেমোক্র্যাট' প্রেসিডেন্ট হিসেবে দেশ শাসন করেন তিনি। প্রেসিডেন্ট থাকাকালীন বুহারির মুখপাত্র ছিলেন গারবা শেহু। তিনি সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি লন্ডনের একটি ক্লিনিকে মারা গেছেন। তার পরিবার এই ঘোষণা দিয়েছে।

ক্ষমতাসীন প্রেসিডেন্ট বোলা তিনুবু এক বিবৃতিতে জানান, তিনি বুহারির স্ত্রীর সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি, তিনি ভাইস প্রেসিডেন্ট কাশিম শেত্তিমাকে ইংল্যান্ডে যেয়ে বুহারির মরদেহ ফিরিয়ে আনার আনুষ্ঠানিক প্রক্রিয়ার দেখভাল করার নির্দেশ দিয়েছেন।

২০১৫ সালে নাইজেরিয়ার মুসলিম নেতা বুহারি প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে তৎকালীন শাসককে পরাজিত করে ইতিহাস সৃষ্টি করেন। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার