weather ২৭.১৫ o সে. আদ্রতা ৮৭% , বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাইজেরিয়ায় সোনার খনিতে ধস, ১০০ শ্রমিকের মৃত্যুর শঙ্কা

প্রকাশ : ২৮-০৯-২০২৫ ০২:৩২

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে একটি স্বর্ণখনিতে ধস নেমে অন্তত ১০০ জন শ্রমিক নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শী এবং বেঁচে ফেরা শ্রমিকদের বরাত দিয়ে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রয়টার্স এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। 

বৃহস্পতিবার জামফারা রাজ্যের মারু জেলার কাদাউরি এলাকার এই স্বর্ণখনিতে ধস নামে, যখন খনিটির ভেতরে শত শত শ্রমিক কাজ করছিলেন।

ধসের পর আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা এবং স্থানীয় লোকজন এগিয়ে আসেন। উদ্ধারকারী বাহিনীর সদস্য সানুসি আওয়াল শুক্রবার রয়টার্সকে মোবাইল ফোনে বলেন, আমরা ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করতে পেরেছি। এখনো অন্তত ১০০ জনের মরদেহ ধ্বংস্তূপের তলায় চাপা পড়ে আছে।

খনি থেকে বেঁচে ফেরা শ্রমিক ইসা সানি রয়টার্সকে বলেন, আমরা যারা বেঁচে ফিরেছি, তারা সৌভাগ্যবান। এখনো অন্তত শতাধিক মরদেহ চাপা পড়ে আছে। 

জামফারা খনি শ্রমিকদের সংগঠনের নেতা মুহাম্মাদু ইসা জানিয়েছেন, খনিটিতে শ্রমিকদের নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা ছিল না। এ বিষয়ে জামফারা পুলিশের মুখপাত্র ইয়াজিদ আবুবাকার কোনো মন্তব্য করতে রাজি হননি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

লোডশেডিংয়ের কারণে সিসি ক্যামেরায় ধরা পড়েনি কোনো ফুটেজ লোডশেডিংয়ের কারণে সিসি ক্যামেরায় ধরা পড়েনি কোনো ফুটেজ সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইল পল্লী বিদ্যুৎ হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইল পল্লী বিদ্যুৎ গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার